ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নিকলী-বাজিতপুরের সাবেক ইউএনও সোহানা নাসরিন এবার কিশোরগঞ্জের ডিসি জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’

প্রধানমন্ত্রীর উপহারে হাওরে জরুরী মুমূর্ষু রোগীদের সেবায় নৌ অ্যাম্বুল্যান্স

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪২:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮
  • ৪৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ হাওরাঞ্চলের মুমূর্ষু রোগীদের দ্রুততম সময়ে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী  অষ্টগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের একটি নৌ অ্যাম্বুল্যান্স উপহার দিয়েছেন। গত মঙ্গলবার কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঘাটে ফিতা কেটে এর উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ আসনে (মিঠামইন, ইটনা ও অষ্টগ্রাম) সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

03

অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদের সভাপতিত্বে আয়োজিত ওই উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক ছাড়াও বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম, অষ্টগ্রাম রোটারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুজতাবা আরিফ খান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছালাহউদ্দিন।

02

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ জানান, ২০-২৫ জন ধারণক্ষমতার নৌ অ্যাম্বুল্যান্সে দুটি বেড রয়েছে।

04

অষ্টগ্রাম থেকে নৌ অ্যাম্বুল্যান্সটি মাত্র সোয়া ঘণ্টায় বাজিতপুর ও পৌনে দুই ঘণ্টায় কুলিয়ারচরে পৌঁছাবে। দিনের পাশাপাশি রাতেও অ্যাম্বুল্যান্সটি রোগী পরিবহন করবে। এখন থেকে বিশেষ করে অষ্টগ্রামের গর্ভবতী নারীসহ মুমূর্ষু রোগীরা এ সুবিধা ভোগ করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নিকলী-বাজিতপুরের সাবেক ইউএনও সোহানা নাসরিন এবার কিশোরগঞ্জের ডিসি

প্রধানমন্ত্রীর উপহারে হাওরে জরুরী মুমূর্ষু রোগীদের সেবায় নৌ অ্যাম্বুল্যান্স

আপডেট টাইম : ০৩:৪২:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮