ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

বাংলাদেশি নাগরিকদের লিবিয়া ভ্রমণ না করতে পরামর্শ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০১৫
  • ৩৯৫ বার

বাংলাদেশি নাগরিকদের লিবিয়া ভ্রমণ না করতে ফের পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংঘাতময় পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত লিবিয়া ভ্রমণ নিরাপদ নয়। লিবিয়ার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অভিবাসী কর্মীসহ সকল বাংলাদেশিকে লিবিয়া ভ্রমণ থেকে বিরত থাকার জন্য পরামর্শ দেওয়া হয়।
লিবিয়ায় কয়েক বছর ধরে সংঘাত চলছে। সাম্প্রতিক সময়ে পরিস্থিতি আরও খারাপ হওয়ায় মন্ত্রণালয় এই সতর্কতা দিয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সতর্কতা বলবৎ​ থাকবে।
এর আগে গত জুলাই মাসে একই ধরনের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সহিংস পরিস্থিতির কারণে তার আগে লিবিয়ায় থাকা বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম স্থগিত করে তিউনেশিয়ায় স্থানান্তর করা হয়। সংঘাতময় এলাকা থেকেও বাংলাদেশি নাগরিকদের সরিয়ে নিয়ে আসা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

বাংলাদেশি নাগরিকদের লিবিয়া ভ্রমণ না করতে পরামর্শ

আপডেট টাইম : ১২:০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০১৫