ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

হাওয়ায় উড়ছেন অপু বিশ্বাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০১৫
  • ৩১০ বার

অপু বিশ্বাসকে বলা হয় ঢাকাই সিনেমার শীর্ষ নায়িকা। এখন এই নায়িকা নাকি হাওয়ায় উড়ছেন! অবশ্য পাখির মত ডানা মেলে তিনি উড়ছেন না।

তার এই উড়ার নেপথ্য হলো, রোজার ঈদের পর কোরবানির ঈদেও নিজের ছবির মাধ্যমে দারুণ সফলতা পেয়েছেন এ অভিনেত্রী। তাই তিনি বেশ ফুরফুরে মেজাজে।

সম্প্রতি তার অভিনীত ‘রাজাবাবু- দ্যা পাওয়ার’ বেশ ভাল ব্যবসা করেছে। এ ছবিতে শাকিব খানের সঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করা অপুর অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

এদিকে এই ধারাবাহিকতায় খুব শিগগিরই তিনি নতুন আরও বেশ কিছু ছবির শুটিং শুরু করতে যাচ্ছেন। তার পরপরই পূজার ছুটি কাটাতে দার্জিলিং যাবেন নায়িকা।

জানা গেছে, ছুটিতে তিনি দার্জিলিং যাবেন বেশ ক’বছর ধরে এ পরিকল্পনা করেও ব্যর্থ হয়েছেন শুটিং শিডিউল জটিলতায়। তবে এবার সে পরিকল্পনা সফল হতে চলেছে। এরই মধ্যে ব্যস্ত
শিডিউল থেকে সপ্তাহ খানেকের ছুটি বের করেছেন নায়িকা।

এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, এরই মধ্যে সব গুছিয়ে ফেলেছি। সবার সঙ্গে আলাপ করে শুটিং শিডিউল নতুন করে সাজিয়েছি। ১৯শে অক্টোবর দার্জিলিং যাচ্ছি। সেখানে মামা ও মাসির বাড়িতে বেড়াব, পূজা উৎসবে আনন্দ করব। নায়িকা হওয়ার পর থেকে বেশিরভাগ পূজা-উৎসবে ঢাকায় থাকতে হয়েছে তাকে। এর মধ্যে দু-একবার গ্রামের বাড়ি বগুড়ায় গিয়েছেন। তবে এবারের পূজা উদযাপন আর ঢাকা কিংবা বগুড়া নয়, দার্জিলিংয়ে করবেন। তাই সব মিলিয়ে যেন উড়ছেন এ অভিনেত্রী।

এদিকে ৬ই অক্টোবর থেকে ‘রাজা ৪২০’ ছবির শুটিং ও ডাবিং করছেন অপু বিশ্বাস। যা চলবে আগামীকাল পর্যন্ত। এরপর ১১ই অক্টোবর থেকে ‘রাজনীতি’ ছবির শুটিংয়ে অংশ নেয়ার কথা রয়েছে তার।

১৫ই অক্টোবর শাকিব খান ব্যাংকক থেকে ফিরলে ১৮ই অক্টোবর পর্যন্ত আরও একটি ছবির শুটিং করবেন অপু। এরপর ১৯শে অক্টোবর সোজা দার্জিলিংয়ে উড়াল দেবেন তিনি।

অপু বিশ্বাস বলেন, বেশ কিছু ছবির শুটিং রয়েছে এ মাসে। তবে সেগুলো আমি সেটআপ করে নিয়েছি পরিচালকদের সঙ্গে কথা বলে। এবারের ছুটিটা মিস করতে চাই না। আশা করছি পূজার ছুটি কাটিয়ে আবারও নতুন ছবির কাজে মনোযোগী হতে পারবো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে বিএনপি সভাপতি হত্যা: যুবদল আহ্বায়ক নৌশাদ গ্রেপ্তার

হাওয়ায় উড়ছেন অপু বিশ্বাস

আপডেট টাইম : ১১:৫১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০১৫