ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নারীবান্ধব বৈশ্বিক নীতি নির্ধারণে গুরুত্ব জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মের বার্ষিক সভায় জুবাইদা রহমান ১৭২ বিলিয়ন ডলারের সবুজ বিনিয়োগ : বাংলাদেশের বড় সুযোগ কফি শুধু ঘুম তাড়ায়? দীর্ঘমেয়াদি স্বাস্থ্য নিয়ে যা বলছে গবেষণা কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীতে লাগাম ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীনকে জিজ্ঞাসাবাদ করা উচিত সৌরবিদ্যুৎ ও ব্যাটারি স্টোরেজে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের সময়সীমা বেঁধে দিলো সরকার এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে নভেম্বরের মাঝামাঝি এমবাপ্পে নাকি ইয়ামাল, ব্যালন ডি’অর নিয়ে স্যামুয়েল ইতোর বাজি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ থেকে ভর্তিযুদ্ধ শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৯:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০১৫
  • ৪১৭ বার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু আজ শুক্রবার থেকে।

আজ প্রথম দিন অনুষ্ঠিত হচ্ছে খ ইউনিটের ভর্তি পরীক্ষা। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চলবে এ পরীক্ষা।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোট ৬৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। পরীক্ষার আসনবিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.admission.eis.du.ac.bd) জানা যাবে।

এ বছর খ ইউনিটে ২,২৯৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩১,১৬৩ জন।

পরের দিন শনিবার চ ইউনিটের অধীন চারুকলার ভর্তি পরীক্ষার সাধারণ জ্ঞান অংশ অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে পৌনে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকার ছয়টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর অঙ্কন অংশের পরীক্ষা হবে ১৭ অক্টোবর।

চ ইউনিটে ১৩৫টি আসনের জন্য আবেদন করেছেন ৭,৩১৯ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার হলে ক্যালকুলেটর, মুঠোফোন কিংবা টেলিযোগাযোগ করা যায় এমন কোনো যন্ত্র আনা সম্পূর্ণ নিষেধ।

১৬ অক্টোবর গ ইউনিট, ৩০ অক্টোবর ক ইউনিট ও ৬ নভেম্বর ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নারীবান্ধব বৈশ্বিক নীতি নির্ধারণে গুরুত্ব জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মের বার্ষিক সভায় জুবাইদা রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ থেকে ভর্তিযুদ্ধ শুরু

আপডেট টাইম : ১১:৩৯:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০১৫