ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

টাঙ্গাইল ৪ আসনের উপ নির্বাচনে আ.লীগের প্রার্থী হাসান ইমাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০১৫
  • ৪১১ বার

টাঙ্গাইল-৪ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন হাসান ইমাম (সোহেল হাজারী)। বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়। সোহেল হাজারী ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন। এদিকে, উপ-নির্বাচনের তফসিল সংশোধন করে নতুন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে ২৮ অক্টোবরের পরিবর্তে ১০ নভেম্বর ভোট গ্রহণের দিন ধার্য করা হয়েছে।

আগামী ১০ নভেম্বর অনুষ্ঠেয় এই উপনির্বাচনে লতিফ সিদ্দিকীর ভাই কৃষক, শ্রমিক, জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকীর অংশ নেয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে। দশম সংসদ নির্বাচন বর্জনকারী বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট জাতীয় পর্যায়ের কোনো নির্বাচনে অংশ নিচ্ছে না। আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত লতিফ সিদ্দিকী টাঙ্গাইলের এই আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়ে পাঁচবার সংসদে প্রতিনিধিত্ব করেন।

উল্লেখ্য, পবিত্র হজ ও তাবলিগ জামায়াত নিয়ে বিতর্কিত মন্তব্যের পর মন্ত্রিসভা ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হন আবদুল লতিফ সিদ্দিকী। এরপর গত ১ সেপ্টেম্বর তিনি সংসদ সদস্যপদ থেকে পদত্যাগ করলে টাঙ্গাইল-৪ আসনটি শূন্য হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

টাঙ্গাইল ৪ আসনের উপ নির্বাচনে আ.লীগের প্রার্থী হাসান ইমাম

আপডেট টাইম : ১১:৪৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০১৫