ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

আত্মসমর্পণ না করলে এমপি লিটনকে গ্রেপ্তার : স্বরাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০১৫
  • ৪৯৫ বার

সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটনকে আত্মসমর্পণের জন্য সময় দিয়েছি। তিনি আত্মসমর্পণ করলে আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আর আত্মসমর্পণ না করলে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করবে।
গত ২ অক্টোবর শুক্রবার সকালে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের গুলিতে আহত হয় শিশু শাহাদাত হোসেন সৌরভ। শাহাদাত চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। গত শনিবার রাতে সংসদ সদস্য লিটনের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন আহত শাহাদাতের বাবা সাজু মিয়া। তবে এখনো আটক হননি এমপি লিটন।
আইনগতভাবে সরকার কোনো আসামিকে আত্মসমর্পণের জন্য সময় দিতে পারে কি-না সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যদি তিনি (এমপি লিটন) আত্মসমর্পণ না করেন, তবে আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করবে। তবে তাকে (এমপি লিটন) আটকের জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

আত্মসমর্পণ না করলে এমপি লিটনকে গ্রেপ্তার : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ১১:০৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০১৫