ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

তথ্যমন্ত্রীর সাথে দেশপ্রেমের শপথ নিলো শিশুরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০১৫
  • ৩৯৩ বার

তথ্যমন্ত্রীর সাথে দেশ ও মানুষকে ভালোবাসার শপথ নিয়েছে শতাধিক শিশু। ঢাকায় জাতীয় জাদুঘর প্রধান মিলনায়তনে বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রিক্যাডেট এসোসিয়েশন আয়োজিত ২০১৪ সালে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সনদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত প্রায় দুইশত শিশু প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু’র কন্ঠে কন্ঠ মিলিয়ে এ শপথ নেয়।

তথ্যমন্ত্রী এসময় শিশুদের দেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে শিক্ষাদানের জন্য মাতাপিতা ও শিক্ষকদের প্রতি উদাত্ত আহ্বান জানান। শিশুদেরকে ১৮ বছরের আগ পর্যন্ত দেশের ‘হবু মালিক’ বলে সম্বোধন করে জনাব ইনু বলেন, তাদের শপথ হবে, লেখাপড়া করে ভাল পথে রোজগার, মাথা উঁচু করে হাঁটা এবং দেশকে ভালোবাসা।

একইসাথে পরিবেশ ও প্রকৃতির জন্য মমতাবোধকে বিশেষ গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, গাছপালা ও পশুপাখিকে ভালোবাসতে হবে। মন্ত্রীর সাথে শিশুরা বলে ‘একদিন দেশের মালিক হবো, মানুষের মতো মানুষ হবো, দেশকে আরো সুন্দর করবো’। জাতির পিতা ও বীরমুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে অনুষ্ঠানের শুরুতে তথ্যমন্ত্রীর নেতৃত্বে তারা বলে, ‘শহীদানগো, সালাম সালাম। বঙ্গবন্ধুগো, সালাম সালাম। মুক্তিযোদ্ধাগো, সালাম সালাম।’
কিন্ডারগার্টেন এন্ড প্রিক্যাডেট এসোসিয়েশনের সভাপতি জেব-উন-নেসা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মোঃ শহীদুজ্জামান সরকার এবং সংসদ সদস্য নাজমুল হক প্রধান। এসোসিয়েশনের মহাসচিব মঞ্জুর আহমেদ স্বাগত বক্তব্য দেন। শিশুশিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে কিন্ডারগার্টেন বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের হাতে সনদ তুলে দেন তথ্যমন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

তথ্যমন্ত্রীর সাথে দেশপ্রেমের শপথ নিলো শিশুরা

আপডেট টাইম : ১০:৩৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০১৫