ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

গরুর মাংস দিয়ে সাতকরা খেতে চাই : প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০১৫
  • ৪১৭ বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি বিভিন্ন সময় সিলেট গেলেও গরুর মাংস দিয়ে সাতকরা খাওয়া হয়নি কখনো। এজন্য আমার আফসোস আছে। আমি আগামীতে সিলেট গেলে গরুর মাংস দিয়ে সাতকরা খেতে চাই।’

বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে সুরমা নদীর উপর নির্মিত কাজিরবাজার সেতু উদ্বোধনকালে তার এই ইচ্ছের কথা প্রকাশ করেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাজিরবাজার সেতু উদ্বোধন ও সিলেটের বিমানবন্দর-ভোলাগঞ্জ মহাসড়ককে ৪ লেনে উন্নীত করার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।

সিলেটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়। ভিডি কনফারেন্সে দেশের বাইরে থাকা অর্থমন্ত্রীও বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি ক্ষমতায় এসে পিলার গেড়ে নাটক করে। আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়। সেতু নির্মাণসহ সিলেটের যতো উন্নয়ন হয়েছে সব আওয়ামী লীগ করেছে। আগামীতেও সিলেটের উন্নয়নে আওয়ামী লীগ সরকার আন্তরিকভাবে কাজ করবে।’

ভিডিও কনফারেন্সে সিলেট থেকে বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন। এসময় সিলেট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সাংসদ ইমরান আহমদ, মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েস, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাবেক মেয়র মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

গরুর মাংস দিয়ে সাতকরা খেতে চাই : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১০:৩৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০১৫