ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

ডিএসইতে ৫৭% কোম্পানির দরপতন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১১:০৯ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০১৫
  • ৩৯৬ বার

দেশের দুই স্টক এক্সচেঞ্জে আজ বুধবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে আজ ডিএসইতে লেনদেনের পরিমাণ কমলেও বেড়েছে সিএসইতে। এদিন ডিএসইতে প্রায় ৫৭ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, বুধবার ডিএসইতে ৩৯৭ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের চেয়ে ১৭ কোটি টাকা বা ৪ দশমিক ১৩ শতাংশ কম লেনদেন। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৪১৪ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ১৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩২ পয়েন্ট কমে ৪ হাজার ৮০০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৫৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮২৭ পয়েন্টে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- বেক্সিমকো ফার্মা, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, গ্রামীণ ফোন, লাফার্জ সুরমা সিমেন্ট, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বিএসআরএম স্টিলস, শাহজিবাজার পাওয়ার কোম্পানি এবং বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি।

বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ১১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭১০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১৪৭টি এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

ডিএসইতে ৫৭% কোম্পানির দরপতন

আপডেট টাইম : ১০:১১:০৯ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০১৫