ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পরিবেশ রক্ষায় বিশ্বের অনন্য ৫ শহর গজিয়ে ওঠা মাদরাসা শিক্ষা কাঠামোর নেপথ্যে কি ‘মানতের সন্তান’? প্রধানমন্ত্রীর জন্মদিনে ছাত্রদলের দোয়া মাহফিল ও খাবার বিতরণ চীন-রাশিয়ার সঙ্গে পরমাণু বোমা নিয়ন্ত্রণ চুক্তি কঠিন হবে: ট্রাম্প ‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আম বয়ানের মধ্য দিয়ে গাইবান্ধায় ৩ দিনের জেলা ইজতেমা শুরু গোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপি অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির জাল সার্টিফিকেটধারীদের দুর্দিন আসছে: শিক্ষামন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি

একই রাতে হেরেছে বার্সা-রিয়াল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮
  • ৪৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ এক রাতে দুই জায়ান্টের হার দেখল লা লিগা। বুধবার লেগানেসের মাঠে ২-১ গোলে হেরেছে লিওনেল মেসির বার্সেলোনা। আর সেভিয়ার মাঠে গিয়ে ৩-০ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমে এই প্রথম হারের মুখ দেখল উভয় দল। এদিন অবশ্য প্রতিপক্ষের মাঠে ম্যাচের ১২ মিনিটেই এগিয়ে যায় এরনেস্তো ভালভেরদের দল। মেসির বাড়ানো বল থেকে বার্সার হয়ে গোলটি করেন ফিলিপে কুতিনহো।

কিন্তু দ্বিতীয়ার্ধে এসে ঘুরে দাঁড়ায় লেগানেস। ম্যাচের ৫২ মিনিটে নাবিল এল ঝার গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। আর তার পরের মিনিটেই দলকে জয়সূচক গোলটি এনে দেন অস্কার রদ্রিগেজ।

এদিকে একই রাতে সেভিয়ার মাঠে গিয়ে হেরে আসে রিয়াল মাদ্রিদ। যদিও এদিন বেশির ভাগ সময় বল ছিল রিয়ালের খেলোয়াড়দের পায়েই। কিন্তু ম্যাচের ১৭ মিনিটেই সেভিয়াকে ১-০ গোলে এগিয়ে দেন আন্দ্রে সিলভা। এর ৪ মিনিট পর রিয়ালের জালে আবার বল জড়ান সেভিয়ার এই পর্তুগিজ এই স্ট্রাইকার। আর ম্যাচের ৩৯ মিনিটে রিয়ালের জালে তৃতীয় গোলটি করেন বেন ইয়েদার।

প্রথমার্ধে ৩-০ গোলে পিছিয়ে আর ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেনি রিয়াল। তবে ম্যাচের ৫৩ মিনিটে লুকা মদ্রিচের একটি গোল অফ সাইডের কারণে বাতিল হয়ে যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পরিবেশ রক্ষায় বিশ্বের অনন্য ৫ শহর

একই রাতে হেরেছে বার্সা-রিয়াল

আপডেট টাইম : ০৭:০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮