ঢাকা ০৬:১২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ছাত্রদল-ছাত্রলীগ নেতাকর্মী মিলে স্কুলছাত্রীকে গণধর্ষণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৫:৫১ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০১৫
  • ৪০১ বার

যশোরের চৌগাছায় ছাত্রদল ও ছাত্রলীগ নেতারা এক হয়ে স্কুলছাত্রীকে তুলে নিয়ে গণধর্ষণ করেছে। রোববার বিকেলে চৌগাছা উপজেলা পরিষদ এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটেছে। ঘটনার শিকার মেয়েটির বাড়ি উপজেলার হায়াতপুর গ্রামে। সে উপজেলার পাতিবিলা হাজি শাহাজান আলী মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। এরা হলো- চৌগাছা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতি উজ্জল হোসেন, পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদের ছেলে পৌর ছাত্রলীগ নেতা সানি ও ফরিদ হোসেনের ছেলে ছাত্রলীগ কর্মী শিমুল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেলে স্কুলছাত্রীটি তার চাচাতো বোন ও বন্ধুকে নিয়ে চৌগাছা বাজারে বেড়াতে যায়। পরে মেয়েটির চাচাতো বোন কেনাকাটা করতে তারা দু’জন পাশেই চৌগাছা শাহাদৎ পাইলট স্কুলের খেলার মাঠে বসে গল্প করছিল। এ সময় উজ্জল হোসেন, সানি, শিমুল ও আলামীন মেয়েটির বন্ধুটিকে মারপিট করে তার মোবাইল ফোন কেড়ে নিয়ে তাড়িয়ে দেয়। পরে তারা মেয়েটিকে জোর করে উপজেলা পরিষদের পার্শ্ববর্তী আলামীনের ভাড়া করা বাড়িতে নিয়ে যায়। সেখানে নিয়ে পালাক্রমে ধর্ষণ শুরু করলে মেয়েটির চিৎকারে স্থানীয় জনতা থানার পুলিশকে খবর দেয়। পুলিশ মেয়েটিকে উদ্ধার করে চৌগাছা উপজেলা ৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করে। সেখানে তার স্বাস্থ্যের অবনতি হলে সন্ধ্যায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্রদল নেতা উজ্জল, ছাত্রলীগ নেতা সানি ও শিমুলকে গ্রেফতার করে। তারা সবাই পৌর এলাকার বাসিন্দা।

চৌগাছা থানার সেকেন্ড অফিসার শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এরা মেয়েটিকে গণধর্ষণ করে। খবর পেয়ে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে। তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ছাত্রদল-ছাত্রলীগ নেতাকর্মী মিলে স্কুলছাত্রীকে গণধর্ষণ

আপডেট টাইম : ১১:৩৫:৫১ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০১৫