ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে

ড্রাইভিং লাইসেন্স নেই : ৬ মাসের জেল পিকের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৯:১৬ অপরাহ্ন, শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮
  • ৪৯৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ড্রাইভিং লাইসেন্স আছে? বাংলাদেশে সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত বিষয় এটি। শুধু বাংলাদেশ কেন, ড্রাইভিং লাইসেন্স যেন- আলোচিত ইস্যু এখন সব জায়গায়। এই যেমন ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে ৬ মাসের জেল-জরিমানার মুখোমুখি বার্সেলোনার বিখ্যাত ডিফেন্ডার জেরার্ড পিকে।

শুক্রবার দুপুরের পর গাড়ী নিয়ে রাস্তায় বের হন পিকে। ভাগ্য খারাপ হলে আর যা হয়, আরকি! পিকে পড়ে গেছেন ট্রাফিক পুলিশের রুটিন চেকের সামনে। পুলিশ গাড়ি থামিয়ে কাগজ-পত্র দেখাতে বলেন। সেখানেই দেখা গেলো, লাইসেন্সই নেই পিকের। আর যায় কোথায়! মামলা ঠুকে দিলেন ট্রাফিক পুলিশ।

স্পেনের আইনে ড্রাইভিং লাইসেন্স যার থাকবে, তাকে দেয়া হয় ১২ পয়েন্ট। যদি ১২’র নিচে পয়েন্ট নেমে আসে, তাহলে সেটা অপরাধ হিসেবে গণ্য হয়। যদি পয়েন্ট পুরোপুরি শূন্য হয়ে যায়, তাহলে কোনো ড্রাইভারকে রাস্তায়ই নামতে দেয় না পুলিশ। যতক্ষণ পর্যন্ত না ট্রাফিক হেডকোয়ার্টারে ২৪ ঘণ্টার একটি পরীক্ষা না দেবে এবং সেখানে পাশ করে না আসবে।

স্পেনের রেডিও স্টেশন ক্যাডেনা সার তাদের এক রিপোর্টে জানিয়েছে, ট্রাফিক অফিসাররা পিকের কাগজপত্র চেক করে দেখেন যে কোনো পয়েন্টই নেই পিকের। স্পেনে এটা মারাত্মক ক্রিমিনাল অপরাধ। দেশটির আইনে বলা আছে, এই অপরাধের জন্য অন্তত ৬ মাসের জেল কিংবা ৫৩৭০ পাউন্ড (প্রায় ৬ লাখ টাকা) জরিমানা দিতে হবে।

রাস্তায় ড্রাইভিং করতে নেমে অপরাধ ঘটানোর ক্ষেত্রে পিকের নাম এসেছে বেশ কয়েকবার। গত বছরও গতিসীমা ভাঙার অপরাধে শাস্তির মুখোমুখি হন পিকে। ২০১৪ সালে এক ট্রাফিক অফিসারের সঙ্গে বিবাধে জড়িয়ে ৯৪০০ পাউন্ড (প্রায় সাড়ে ১০ লাখ টাকা) জরিমানা দিয়েছিলেন তিনি। এর তিন বছর আগেও আরও একটি অপরাধে শাস্তি পেয়েছিলেন পিকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে

ড্রাইভিং লাইসেন্স নেই : ৬ মাসের জেল পিকের

আপডেট টাইম : ০৫:১৯:১৬ অপরাহ্ন, শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮