ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

পদত্যাগের ঘোষণা নেপালের প্রধানমন্ত্রীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০১৫
  • ৪৯৭ বার

পদত্যাগের ঘোষণা দিলেন নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা।

নতুন সংবিধান ও নেপালের ওপর ভারতের আর্থিক অবরোধের কারণে জটিলতা সৃষ্টির পর এ ঘোষণা দিলেন তিনি।

শুক্রবার এ পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান তিনি।

কৈরালা জানান, রাষ্ট্রপতি রাম বরন যাদবের কাছে শিগগিরই পদত্যাগ পত্র পাঠাবেন তিনি। নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের উপায় হিসাবে তিনি এ পদত্যাগ করছেন বলে জানান।

নেপালের নতুন সংবিধান পার্লামেন্টে গৃহীত হওয়ার পর থেকে এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ চালাচ্ছে তরাই অঞ্চলের মদেশি ও থারু সম্প্রদায়৷

অন্যদিকে ভারত নেপালের ওপর আর্থিক অবরোধ দিয়েছে এ অভিযোগে প্রচণ্ড বিক্ষোভ করতে থাকে দেশটির জনগণ। রাজনৈতিকদলের ছাত্র ও যুব সংগঠনগুলি প্রতি দিনই ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ দেখাচ্ছে৷

নেপালের প্রয়োজনীয় পণ্যের শতকরা ৭০ ভাগ আসে ভারত থেকেই৷

এই পরিস্থিতির বিশ্লেষণ করতে গিয়ে ভারতের তীব্র সমালোচনা করে ইউএমএল নেতা কে পি ওলি বলেন , ‘রান্নার গ্যাস নেই, আনাজ, জ্বালানিও বেপাত্তা৷ ভারতের সঙ্গে এমন বন্ধুত্ব আমাদের দরকার নেই৷’

গত বুধবার কাঠমান্ডুতে এক সংবাদ সম্মেলনে ভারতের রাষ্ট্রদূত রঞ্জিত রায় জানান, নেপালের উপর ভারত কোনো ‘আর্থিক অবরোধ’ চাপায়নি৷ এর পাশাপাশি নেপালে ক্রমবর্ধমান ভারত-বিরোধী বিক্ষোভ, মোদির কুশপুত্তলিকা ওভারতের জাতীয় পতাকা পোড়ানো নিয়ে উদ্বেগপ্রকাশ করে তিনি বলেন, ‘এতে কোনো দেশেরই উপকার হবে না৷’

রায় আরও বলেছিলেন, ‘নতুন সংবিধান নিয়েসমস্যা নেপালের অভ্যন্তরীণ ব্যাপার৷ মদেশি সম্প্রদায় ও নেপাল সরকারের মধ্যে আলোচনার মাধ্যমেই সমস্যার সুরাহা হতে পারে৷ আমরা শুধু চাই এই নতুন সংবিধান সবার কাছে গ্রহণযোগ্য হোক৷ এই প্রক্রিয়ায় কেউ যেন বাদ না পড়েন৷

উল্লেখ্য, নেপালের কংগ্রেস দলের নেতা কৈরালা ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি দেশটির প্রধানমন্ত্রী হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

পদত্যাগের ঘোষণা নেপালের প্রধানমন্ত্রীর

আপডেট টাইম : ০৯:৪২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০১৫