ঢাকা ০২:০০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

শুরু হচ্ছে টাইগারদের এশিয়া কাপ প্রস্তুতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০২:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ অগাস্ট ২০১৮
  • ৬২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ আসন্ন ৬ জাতির এশিয়া কাপ ওয়ানডে টুর্নামেন্টের জন্য আগামীকাল সোমবার থেকে প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই ক্যাম্প। মাঝে দুদিনের বিরতি আছে। তবে শুরুতেই থাকছেন না দলের দুই বড় তারকা সাকিব আল হাসান এবং মাহমুদ উল্লাহ রিয়াদ।

হজব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করছেন সাকিব। আগামী ২৯ আগস্ট তার দেশে ফেরার কথা রয়েছে। দেশে ফিরে কবে নাগাদ ক্যাম্পে যোগ দিবেন, তা এখন নিশ্চিত নয়। অন্যদিকে, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন মাহমুদ উল্লাহ। আগামী ৭ সেপ্টেম্বর দেশের ফেরার কথা রয়েছে তার।

এশিয়া কাপের জন্য ইতোমধ্যে ৩১ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রস্তুতি ক্যাম্প থেকে বাছাই করা হবে মূল দল।

বাংলাদেশের প্রাথমিক দল : মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, আনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদু উল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি, নাজমুল ইসলাম অপু, মেহেদি হাসান মিরাজ, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, আরিফুল হক, কামরুল ইসলাম রাব্বি, সৈয়দ খালেদ আহমেদ, আবু জায়েদ রাহি, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, নাঈম হাসান, জাকির হাসান, সানজামুল ইসলাম, মোহাম্মদ মিঠুন ও ফজলে রাব্বি মাহমুদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

শুরু হচ্ছে টাইগারদের এশিয়া কাপ প্রস্তুতি

আপডেট টাইম : ০৮:০২:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ অগাস্ট ২০১৮