ঢাকা ০২:৪০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

পুলিশি মামলায় হাজতে বিশ্বকাপ জয়ী অধিনায়ক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২১:১৩ অপরাহ্ন, শনিবার, ২৫ অগাস্ট ২০১৮
  • ৩৬৬ বার

হাওর বার্তা ডেস্কঃ এতদিন ফ্রান্সের জনগণ বেশ গর্বের সঙ্গে তার নাম উচ্চারণ করতো। কিন্তু সেই নামের পাশেই লেগে গেলো পুলিশি মামলার ছাপ। হুগো লরিসের হাত ধরেই দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সোনালী শিরোপা উঁচিয়ে ধরে ফ্রান্স। তবে ৩১ বছর বয়সী এই ফরাসি তারকা এবার কিছুটা বিপাকেই পড়েছেন। শুক্রবার (২৪ আগস্ট) রাতে মদ্যপ অবস্থায় বেসামালভাবে গাড়ি চালানোর অপরাধে পশ্চিম লন্ডন পুলিশের হাতে ধরা পড়েন লরিস।

প্রায় সাত ঘণ্টা আটক থাকার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তার নামে মামলা হয়েছে। ট্রাফিক আইন ভাঙার অপরাধে আদালতে যেতে হবে বিশ্বকাপজয়ী এই ফরাসি অধিনায়ককে।

শুক্রবার রাতে ২.২০ মিনিটে লন্ডনের রাস্তায় নিজের ব্যক্তিগত গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন লরিস। রাস্তায় অস্বাভাবিকভাবে গাড়ি চালাতে দেখে তাকে অনুসরণ করে কর্মরত পুলিশ। এক পর্যায়ে তাকে থামিয়ে দেওয়া হয় ও তার অ্যালকোহল পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার অতিরিক্ত মদ্যপের নমুনা পাওয়া যায়।

ট্রাফিক আইন ভাঙার দায়ে লরিসকে আটক করে পশ্চিম লন্ডনের পুলিশ। শাস্তি স্বরূপ তাকে জেল হাজতে রাখা হয় সাত ঘণ্টার মতো। বর্তমানে জামিনে মুক্তি পেলেও দায়ের করা মামলার শুনানিতে আগামী মাসে আদালতে উপস্থিত থাকতে হবে তাকে।

বিশ্বকাপজয়ী এই অধিনায়কের অপরাধ প্রসঙ্গে মেট্রোপলিটন পুলিশের এক মুখপাত্র বলেন, ‘হুগো লরিসের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছে। আপাতত জামিনে মুক্ত থাকলেও তাকে আগামী ১১ সেপ্টেম্বর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হতে বলা হয়েছে।’

এমন ঘটনায় লজ্জিত জানিয়ে ক্ষমা চেয়ে হুগো লরিস ‘আমি মন থেকে আমার পরিবার, ক্লাব, সতীর্থ, ম্যানেজার এবং সব সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমি আমার কৃতকর্মের পুরো দায় নিচ্ছি।’

২০০৮ সালে ফ্রান্স জাতীয় দলের জার্সি গায়ে চাপানো লরিস এখন পর্যন্ত মোট ১০৪টি ম্যাচ খেলেছেন ফ্রান্সের হয়ে। ২০১২ সালে ইংলিশ ক্লাব টটেনহাম হটস্পারে যোগ দিয়ে ক্লাবের হয়ে এখন পর্যন্ত ২৫৬টি ম্যাচ খেলেন ৩১ বছর বয়সী এই গোলরক্ষক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

পুলিশি মামলায় হাজতে বিশ্বকাপ জয়ী অধিনায়ক

আপডেট টাইম : ০৭:২১:১৩ অপরাহ্ন, শনিবার, ২৫ অগাস্ট ২০১৮