ঢাকা ১০:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

নিরপেক্ষ নির্বাচন না হলে আপনার উন্নয়ন থাকবে না

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০১৫
  • ৩৫২ বার

বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্সের (বিএনএ) চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরাই দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মহাত্মা মোহন দাস করম চাঁদ গান্ধীর ১৪৬তম জন্মদিন ও অহিংস দিবস উপলক্ষে ‌‘জাতীয় গণতান্ত্রিক লীগ ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা আইনজীবী পরিষদ’ এ আলোচনা সভার আয়োজন করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে নাজমুল হুদা বলেন, আপনি দেশের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করছেন। জাতিসংঘ থেকে পদক পেয়েছেন। কিন্তু আপনার সেই ভাবমূর্তি নষ্ট করছে আওয়ামী লীগের নেতাকর্মীরাই। তারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। এখনো সময় আছে তাদের লাগাম টেনে ধরুন।

তিনি বলেন, আপনার উন্নয়ন কাজ রাস্তায় বের হলেই সবার চোখে পড়ে। কিন্তু দেশে একটি নিরপেক্ষ নির্বাচন না হলে এই উন্নয়ন থাকবে না।
এখন জনগণের ক্ষমতা জনগণের হাতে নেই। স্বৈরাচারী কায়দায় একটি রাজনৈতিক দল ক্ষমতা দখল করে আছে।

এভাবে চলতে থাকলে দেশে সহিংসতা আরো বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেন তিনি।

নাজমুল হুদা বলেন, দেশ চলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে। তিনি যা বলেন তাই হয়। প্রধানমন্ত্রী চাইলেই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের রাজনৈতিক বিদ্যমান সঙ্কট দূর করতে পারেন।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা আইনজীবী পরিষদের সভাপতি শামসুল আলম দুদুর সভাপতিত্বের বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আশরাফুন্নেসা মোশাররফ, গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোস্তাক আহমেদ ভাসানী প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিরপেক্ষ নির্বাচন না হলে আপনার উন্নয়ন থাকবে না

আপডেট টাইম : ০৯:০৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০১৫