ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

শিক্ষকদের ১০ দিনের আলটিমেটাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০১৫
  • ৫২৬ বার

ঘোষিত বেতন স্কেল বাস্তবায়নে সরকারকে ১০ দিনের আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি। শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত ঈদ পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ আলটিমেটাম দিয়েছে সংগঠনটি।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়, ১২ অক্টোবরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জন্য সরকার ঘোষিত বেতন স্কেল বাস্তবায়ন না হলে ১৫ অক্টোবর থেকে দেশের সব জেলা সদরে শিক্ষক সমাবেশ করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়া হবে।

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি মহাসচিব সালেহা আক্তার বলেন, ১২ অক্টোবরের মধ্যে শিক্ষকদের জন্য ঘোষিত বেতন স্কেল বাস্তবায়ন করা না হলে ১৫ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি প্রধান করা হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শিক্ষকদের ২য় শ্রেণীর পদমর্যাদাসহ বেতন স্কেল দুই ধাপে উন্নীত করার ঘোষণা দিয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে কতিপয় শিক্ষক প্যাড সর্বস্ব সমিতি ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

সালেহা আক্তার বলেন, তারা প্রাথমিক শিক্ষা অধিদফতরে সমঝোতা সভার নামে সরকারবিরোধী কর্মকাণ্ডকে উৎসাহিত করছে।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক নেতা আমিনুল হক চৌধুরী, আবুল হোসেন, মঞ্জু লাল দে, ফেরদৌস আহমদ, মো. কামরুল হাসান, দেলোয়ান হোসেন প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

শিক্ষকদের ১০ দিনের আলটিমেটাম

আপডেট টাইম : ০৮:৫৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০১৫