ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

কিশোরীদের বয়ঃসন্ধিকালীন নিরাপত্তাহীনতায় বাড়ছে বাল্যবিবাহ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৫:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০১৫
  • ৫৪৭ বার

বয়ঃসন্ধিতে থাকা কিশোরীদের স্কুলে আসা-যাওয়ার ক্ষেত্রে ইভটিজিং একটি বড় নিরাপত্তা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এছাড়া, সম্প্রতি দেখা গেছে, মোবাইল, ফেসবুক, কিংবা এসএমএসের মাধ্যমেও প্রতিনিয়ত বিভিন্ন বিব্রতকর অবস্থার মুখোমুখি হচ্ছে স্কুলগামী কন্যাশিশুরা।
কন্যাশিশুর অধিকার আন্দোলনের সঙ্গে জড়িতরা এই ঘটনায় উদ্বেগ জানিয়েছেন। তাদের মতে, কিশোরীদের বয়ঃসন্ধিকালীন নিরাপত্তাহীনতার কারণেই বাড়ছে বাল্যবিবাহের মতো ঘটনা।
মেয়েদের স্কুল কলেজের সামনে উঠতি বয়সের ছেলেদের আড্ডা, বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে আকর্ষণ প্রকাশ বা অপ্রীতিকর মন্তব্য করাকেই বলা হয় ইভটিজিং বা উত্যক্ত করা, যাকে হাইকোর্টের এক রায়ে যৌন হয়রানি হিসেবে চিহ্নিত করা হয়েছে। মানসিক চিকিৎসকদের মতে, ইভটিজিংয়ের কারণে বয়:সন্ধির সময়ে এমনিতেই স্কুলগামী কিশোরীরা নিরাপত্তাহীনতার বোধ থেকে মানসিকভাবে দুর্বল থাকে।
কন্যাশিশুর অধিকার আন্দোলনের সঙ্গে জড়িতদের মতে,শুধু ইভটিজিং নয়,দেশে প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কিশোরীদের হয়রানি। দ্রুত বিচার আদালতের মাধ্যমে অপরাধীদের শাস্তি দেবার দাবি জানিয়েছেন তারা।
তারা আরো বলেন, বয়:সন্ধিকালে স্কুলগামী কিশোরীদের নিরাপত্তাহীনতার কারণেই অভিভাবকরা আগ্রহী হয়ে ওঠেন তাদের কন্যাশিশুকে বাল্যবিবাহ দিতে। কিশোরীদের নিরাপদ পথচলা নিশ্চিত করতে প্রতিটি স্কুলে একটি অভিযোগ বাক্স চালু করা উচিত বলেও মনে করেন এ নারী নেত্রীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

কিশোরীদের বয়ঃসন্ধিকালীন নিরাপত্তাহীনতায় বাড়ছে বাল্যবিবাহ

আপডেট টাইম : ১১:৪৫:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০১৫