ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

শান্তিরক্ষা মিশনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুলাই ২০১৮
  • ৪৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য শান্তিরক্ষা মিশনগামী পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। বৃহস্পতিবার সকালে পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন হাইতিগামী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে প্রি-ডেপ্লয়মেন্ট ব্রিফিংকালে এ আহ্বান জানান।

আইজিপি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। বৈশ্বিক পরিমন্ডলে বাংলাদেশের মর্যাদা ও গৌরব অক্ষুন্ন রাখার জন্য পুলিশ সদস্যদেরকে দায়িত্ব পালনে অত্যন্ত নিষ্ঠাবান থাকতে হবে। দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার প্রয়াস অব্যাহত রাখতে হবে। কোনো অবস্থাতেই দেশের মর্যাদা হানি করে এমন কাজ করা যাবে না।

তিনি বলেন, জাতিসংঘের ম্যান্ডেট অনুযায়ী মিশন এলাকার জনগণের সামাজিক মূল্যবোধ, জীবনাচার এবং সংস্কৃতিকে গুরুত্ব দিতে হবে। তাদের প্রতি সম্মান জানাতে হবে।

আইজিপি পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব এবং সহমর্মিতা বজায় রেখে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদেরকে নির্দেশ প্রদান করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি (এইচআরএম) মো. মহসিন হোসেন এনডিসি, ডিআইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।

বাংলাদেশ পুলিশের ১৪০ জন সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দেবেন। এ কন্টিনজেন্টের কমান্ডারের দায়িত্বে থাকবেন পুলিশ ট্রেনিং সেন্টার, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল মাবুদ।

১৯৮৯ সালে নামিবিয়া মিশনের মধ্য দিয়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের পদযাত্রা সূচিত হয়। বাংলাদেশ পুলিশ গত প্রায় ৩০ বছর ধরে বিশ্বের যুদ্ধবিধ্বস্ত ও সংঘাতপূর্ণ বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠায় অত্যন্ত সুনাম ও পেশাদারিত্বের সাথে কাজ করছে। বাংলাদেশ পুলিশের ১৮ হাজার ১০২ জন সদস্য ইতোমধ্যে শান্তিরক্ষা মিশন শেষ করেছেন। মিশনে দায়িত্ব পালনকালে এ পর্যন্ত ২০ জন নির্ভীক পুলিশ সদস্য জীবন উৎসর্গ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

শান্তিরক্ষা মিশনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির

আপডেট টাইম : ১২:২২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুলাই ২০১৮