ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

শেখের বেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোক নয়া ঘর দিল বাহে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ২১ জুলাই ২০১৮
  • ৪৩৭ বার

আঞ্চলিক ভাষায় এভাবেই বললেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পশ্চিম ধনিরাম গেটের বাজার গ্রামের বৃদ্ধা রেজিয়া বেওয়া।

শুধু রেজিয়া বেওয়া নয়, তার মতো অনেকেই এখন বেজায় খুশি নতুন ঘরে বসবাস করার সুযোগ পেয়ে। ফুলবাড়ী উপজেলায় ৩৭৬টি  হতদরিদ্র ও অসহায় পরিবারের বাড়িতে নতুন ঘরসহ অন্যান্য প্রয়োজনীয় বরাদ্দ দিয়েছে সরকার।

এক সময় ১৫ বিঘা জমির মালিক ছিলেন রেজিয়ার স্বামী আবু কবিরাজ। তখন সুখেই কাটতো তাদের দিন। ধরলার ভাঙনে এখন বাড়ির ভিটার ৫ শতাংশ জমি ছাড়া কিছুই নেই তার। স্বামী মারা গেছেন ১০ বছর আগে। সংসার জীবনে ১ ছেলে ও ২ মেয়ের জন্ম হয়েছে। অভাবের কারণে একমাত্র ছেলে ভারতে গেছেন কাজের সন্ধানে। বড় মেয়ের বিয়ে দিয়েছেন। এখন শুধু ছোট মেয়ে আনজু থাকেন বাড়িতে।

অভাবের কারণে অন্যের বাড়িতে কাজ করে খেয়ে না খেয়ে কোন রকমে জীবন কাটাতেন রেজিয়া বেওয়া। বৃষ্টি আসলেই পানি পড়ার কারণে ঘরে ঘুমাতে পারতেন না তিনি। তারমতো অসহায় মানুষগুলোকে এগিয়ে নেয়ার জন্য নতুন ঘরসহ টয়লেট নির্মাণ করে দিল উপজেলা প্রশাসন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত জানান, প্রধানমন্ত্রী কার্যালয় আশ্রয়ন-২ প্রকল্পের অধীনে  উপজেলার ৬টি ইউনিয়নের ৩৭৬ হতদরিদ্র পরিবারের বাড়ি নির্মাণে ৩ কোটি ৭৬ লাখ টাকা বরাদ্দ এসেছিল। উপজেলা প্রশাসনের তত্বাবধানে কংক্রিটের সিঁড়ি, মেঝো প্লাস্টারসহ দুই ফিট ইটের কাজ, দরজা-জানালা ও টয়লেট নির্মাণ করা হয়েছে তাদের বাড়িতে।

উপজেলা নিবার্হী কর্মকর্তা দেবেন্দ্র নাথ উরাঁও জানান, জমি আছে ঘর নাই এ প্রকল্পের অধীনে দ্বিতীয় দফায় ৩৭৬টি অসহায় পরিবারের বাড়িতে সরেজমিনে যাওয়া পর ঘর বরাদ্দ দেয়া হয়েছে। প্রত্যোকের বাড়িতে টিনসেড ঘর ও ল্যাট্রিন দেয়া হয়েছে। তারা এখন নতুন ঘরে উঠেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

শেখের বেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোক নয়া ঘর দিল বাহে

আপডেট টাইম : ০৪:৫৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ২১ জুলাই ২০১৮