ঢাকা ১২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

আমন-আউস ধানের আবাদে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮
  • ৪৭১ বার

হাওর বার্তা ডেস্কঃ সিরাজগঞ্জের ইরি-বোর ধান কাটা শেষে এখন উচু জমিগুলোতে আউস ও নিচু জমিতে আমন ধান লাগাতে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষক। যে সকল কৃষকেরা ইরি-বোর ধান আগে কেটেছেন তারা আগেই খরিপ-১ জাতের আউস ধান লাগিয়েছেন। বর্তমানে অনেক কৃষক আউস ধান লাগাতে ব্যস্ত হয়ে পড়েছে। উপজেলা কৃষি অধিদফতর সূত্রে জানা যায়, গত বছরের তুলনায় এ বছর রোপা আউস ধান বেশি লাগিয়েছেন কৃষক। গত বছর উপজেলায় ৪ হাজার ৫শ’ হেক্টর জমিতে রোপা আমন ও রোপা আউস ধানের আবাদ হয়েছিল। কিন্ত এ বছর তা বেড়ে এখন পর্যন্ত ৫ হাজার ৫শ’ ২০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। যা লক্ষমাত্রা ছাড়িয়েছে।

Image result for আমন-আউস ধানের আবাদের ছবি

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাইফুল ইসলাম জানান, উপজেলায় তাড়াশ, মাধাইনগর, দেশীগ্রাম, তালম, বারুহাস, সগুনা, মাগুড়া বিনোদ ও নওগা ইউনিয়ন রয়েছে। তার মধ্য মাধাইনগর, দেশীগ্রাম, তালম ইউনিয়ন উচু এলাকা। তাই ওই সব এলাকায় রোপা আউস ধানের ব্রী ধান-৪৮, ৪২, ৪৩, ২৬ ও নেহেরিকা জাতের ধানের আবাদ বেশি হয়। আর অন্য ইউনিয়নগুলো নিচু এলাকা হওয়ায় স্থানীয় ও উপসি জাতের  জিরা শাইলসহ বেশ কয়েক জাতের ধানের আবাদ হয়। আশা করছি এ বছর ভাল ও বাম্পার ফলন হবে। তাছাড়া প্রতি বছর কৃষকদের মাঝে বিনা মুল্যে সার ও বীজ সরবরাহ করা হচ্ছে। এতে করে কৃষকদের মাঝে আউস ধান চাষে আগ্রহ বাড়ছে।

উপজেলার মাধাইনগর ইউনিয়নের সেরাজপুর গ্রামের কৃষক হাবিবুর রহমান বলেন, একই সাথে একই জমিতে বোরো ধান পরে আউস ও আমন চাষ করা হচ্ছে। তাতে ফলনও বেশ ভালো হওয়ায় কৃষকদের আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। তাছাড়া সরকার আউস ধান চাষে বিনা মুল্যে বীজ ও সার দিয়ে কৃষকদেরকে উৎসাহিত করার ফলে আগামীতে আরো আবাদ বাড়বে।

তালম ইউনিয়নের কৃষক আব্দুল মান্নান বলেন, আউস ধান দুই থেকে আড়াই মাসের মধ্যে কাটা সম্ভব। এ কারনে একই জমিতে আমন ধান রোপন করতে কোন সমস্যা হয় না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

আমন-আউস ধানের আবাদে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকরা

আপডেট টাইম : ০৫:৪০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮