ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে

চীনের কাছ থেকে জেট বিমান কিনছে বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮
  • ৪৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ জিটুজি চুক্তির আওতায় বাংলাদেশ বিমান বাহিনী ও চীনের মধ্যে কে-৮ডব্লিউ জেট ট্রেইনার বিমান ক্রয় সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়েছে। বুধবার (২০ জুন) বিমান বাহিনীর সদর দফতরে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের উপস্থিতিতে বাংলাদেশের পক্ষে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক এবং চীনের পক্ষে চায়না ন্যাশনাল এ্যারো টেকনোলজি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশনের (সিএটিআইসি) ভাইস প্রেসিডেন্ট লিউ জিয়ানহাই চুক্তি স্বাক্ষর করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সশস্ত্র বাহিনী বিভাগ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জু ও সিএটিআইসির প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কে-৮ ডব্লিউ জেট ট্রেইনার বিমান ২০১৪ সাল থেকে বাংলাদেশ বিমান বাহিনীতে ব্যবহৃত হয়ে আসছে। পুনরায় কে-৮ডব্লিউ জেট ট্রেইনার বিমানের সংযোজন বিমান বাহিনীর বিমান প্রশিক্ষণ সক্ষমতাকে বহুলাংশে বৃদ্ধি করবে। বিমান বাহিনীতে চীনের তৈরি কে-৮ডব্লিউ জেট ট্রেইনার বিমান সংযোজনের এই চুক্তিটি ফোর্সেস গোল-২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে স্বাক্ষরিত হলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি

চীনের কাছ থেকে জেট বিমান কিনছে বাংলাদেশ

আপডেট টাইম : ১১:৫৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮