ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

পাট চাষে আগ্রহ হারাচ্ছেন চাষিদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮
  • ৩৭১ বার

হাওর বার্তা ডেস্কঃ বছরের পর বছর দেশের আবহাওয়া পরিবর্তনের ছাপ পড়তে শুরু করেছে ঝিনাইদহের পাট চাষিদের ওপর। এতে করে জেলায় পাট চাষ কমছে প্রত্যেক মৌসুমে। বাজারে দাম পড়ে যাওয়াকেও এর জন্য দায়ী করছেন চাষিরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর থেকে জানা যায়, গত বছর ঝিনাইদহের ৬টি উপজেলা হরিণাকুন্ড, মহেশপুর, কোঁটচাদপুর, কালীগঞ্জ, শৈলকূপা ও সদর উপজেলায় ১৫ হাজার ৪৬৫ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছিল।

কিন্তু এ বছর তা কমে হয়েছে ১৫ হাজার ৪৪৫ হেক্টর। সদর উপজেলার খাজুরা গ্রামের কৃষক বেলাল মোল্ল্যা জানান, এ বছর পানি জমে অনেক স্থানে পাট গাছ মরে গেছে। এছাড়া বৈরি আবহাওয়ার কারণে বপনকৃত পাটের ক্ষতি হয়েছে।

সদর উপজেলার চুটলিয়া গ্রামের পাটচাষি মানিক বিশ্বাস জানান, খেত থেকে পাট কাটা, বহন করে এনে বিল, খাল ও পুকুরে জাগ দিতে অনেক টাকা ব্যয় হয়। সেই হিসাবে দাম পাওয়া যায় না। পাটের দাম দিনের পর দিন কমতেই আছে।

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার পার্বতীপুর গ্রামের চাষি নাজির উদ্দিন জানান, এক বিঘা পাট চাষ করতে খরচ হয় ১২-১৫ হাজার টাকা। বিঘাতে পাট হয় ০৮/১২ মণ। প্রতি মণ পাট বিক্রি হয় ৮শ টাকা থেকে ১৪শ টাকা পর্যন্ত। এবার ১৬ কাঠায় চাষ করেছেন যা গত বছর ছিল ২৫ কাঠা।

চাষি এনামুল হক জানান, এ বছর শিলাবৃষ্টিতে পাটের ডগা ভেঙে গেছে। গাছের বাড়তি থেমে গেছে। কয়েক দিন অপেক্ষা করবেন। গাছ না বাড়লে খেত মেরে দিবেন। পাট পচানোর স্থান না পাওয়াও একটা কারণ বলে তিনি জানান।

ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক জিএম আব্দুর রউফ জানান, গত দু-তিন বছর ধরে পাট চাষ করে চাষির উৎপাদন খরচ উঠছে না। ফলে চলতি মৌসুমে পাটের আবাদ কমিয়ে অন্য ফসলের দিকে ঝুঁকছেন চাষিরা।

তিনি আরও জানান, হঠাৎ শিলাবৃষ্টি, বেশি ঝড়-তুফান ও বৈরি আবহাওয়ার কারণে পাটের বেশ ক্ষতি হয়েছে এ বছর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

পাট চাষে আগ্রহ হারাচ্ছেন চাষিদের

আপডেট টাইম : ১১:৪৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮