ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে

আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হাজারো মানুষের ঢল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৭:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮
  • ৩৮৭ বার

হাওর বার্তা ডেস্কঃ আজ ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। চতুর্থবারের মতো সারাবিশ্বের সঙ্গে বাংলাদেশেও পালন করা হচ্ছে দিবসটি। আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনে ভোররাত থেকেই বঙ্গবন্ধু জাতীয়স্টেডিয়ামে নামে হাজারো মানুষের ঢল।

ভারতীয় হাইকমিশনের উদ্যোগে বাংলাদেশে দিবসটি পালন করা হচ্ছে। এর আগে মঙ্গলবার (১২ জুন) ভারতীয় হাইকমিশনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক অনুশীলনের আয়োজন করা হয়। এতে শিল্পী, অভিনেতা-অভিনেত্রীসহ সাংস্কৃতিক ব্যক্তিত্ব, যোগগুরু ও যোগ-অনুরাগীরা অংশ নেন। ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ভারতীয় হাইকমিশনের উদ্যোগে গতবছর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৫ হাজার মানুষ যোগ দিবসে অংশ নিয়েছিলেন। এবার তার চেয়ে বেশী অংশ নেবেন আশা করি। বাংলাদেশ এ বিষয়ে বেশ উৎসাহ দেখিয়েছে।

হাইকমিশনার বলেন, যোগ ব্যায়াম মানুষের শরীর সুস্থ রাখতে বিশাল ভূমিকা রাখে। বাংলাদেশ তরুণদের দেশ, এখানকার মানুষ স্বতঃস্ফূর্ত। সকলেই যোগ দিবসেই নিজ নিজ স্থানে থেকে অংশ নেবেন।

এরই মধ্যে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকায় ভিয়েত নাম, নেপাল, ভুটান, মালদ্বীপ, প্যালেষ্টাইনের রাষ্ট্রদূত ও ক্রিয়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।

সবসেষে অনুষ্ঠিত হবে লাকি ড্র। প্রথম পুরস্কার টাটার গাড়ী, দ্বিতীয় পুরস্কার বাজাজ মটর সাইকেল। তৃতীয় হলিডে প্যাকেজ ঢাকা- দিল্লি, চতুর্থ ঢাকা-কলকাতা হলিডে প্যাকেজ এবং সোনারগাঁয়ে হোটেল একদিন থাকা-খাওয়া প্যাকেজ।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের বিনামূল্যে যোগ ম্যাট, টি-শার্ট ও সৌজন্যমূলক উপহার প্রদান করা হবে। যোগ হল প্রাচীন ভারতে উদ্ভূত এক বিশেষ ধরনের শারীরিক ও মানসিক ব্যায়াম এবং আধ্যাত্মিক অনুশীলন প্রথা।

এর উদ্দেশ্য মানুষের শারীরিক ও মানসিক সুস্থতাবিধান। এই প্রথা ভারতে আজও প্রচলিত আছে। ২০১৪ সালের ১১ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি

আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হাজারো মানুষের ঢল

আপডেট টাইম : ১০:৩৭:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮