ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

গণভবনে মহিলা ক্রিকেটারদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮
  • ৫৫০ বার
হাওর বার্তা ডেস্কঃ এশিয়া কাপ টি-২০ টুর্নামেন্টে যে নৈপুণ্য দেখিয়েছে সেভাবে ভবিষ্যতেও বাংলাদেশের মহিলা ক্রিকেটাররা তাদের সাফল্য অব্যাহত রাখবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেছেন। গতকাল বুধবার রাতে গণভবনে এশিয়া কাপ টি-২০ টুর্নামেন্টে বিজয়ী মহিলা ক্রিকেটারদের এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, ‘আপনারা এশিয়া কাপে যে নৈপুণ্য দেখিয়েছেন সেখান থেকে পিছু হটবেন না বলে আমি আশাবাদী। আগামী দিনগুলোতে যে কোনো প্রতিযোগিতায় বিজয় অর্জনে দৃঢ় সংকল্পবদ্ধ থাকবেন বলে আমি আশা করি।’
গত ১০ জুন কুয়ালালামপুরে ম্যাচের চূড়ান্ত খেলায় বাংলাদেশ মহিলা ক্রিকেট দল ছয় বারের চ্যাম্পিয়ন ভারতকে তিন উইকেটে পরাজিত করে ঐতিহাসিক বিজয় অর্জন করে। মহিলা ক্রিকেটারদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, সরকার ফুটবলের মতো সকল জেলায় ক্রিকেট টুর্নামেন্ট চালু করার পরিকল্পনা নিয়েছে। এশিয়া কাপে বাংলাদেশ দলের সাফল্যে আরো বহু খেলোয়াড় উত্সাহিত হবে বলে আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, বিজয়ে খেলোয়াড়রা উল্লসিত হবে, তবে পরাজয়ে হতাশ হওয়া উচিত নয়।
শেখ হাসিনা বলেন, সরকার চায় দেশের তরুণ প্রজন্ম ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনসহ সর্বক্ষেত্রে সাফল্যজনকভাবে এগিয়ে যাক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এবং ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন বক্তব্য রাখেন।
প্রধানমন্ত্রী দলের খেলোয়াড়, কোচ, ম্যানেজার এবং ফিজিওথেরাপিস্টদের ২ কোটি টাকা পুরস্কার প্রদান করেন। প্রধানমন্ত্রী বলেন, ২০০৪ সালে মহিলারা রাজশাহীতে ফুটবল খেলতে পারেনি। সে সময় বাংলাদেশের নারীদের জন্য খেলাধুলায় অংশ নেওয়ার ক্ষেত্রে এক কঠিন সময় গেছে। তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেসা মুজিবের নামে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চালু করে।
বিভিন্ন ক্ষেত্রে নারীর ক্ষমতায়নে সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে মহিলাদের পদায়নে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী ছেলেদের চেয়ে মেয়েরা আন্তর্জাতিক অঙ্গনে ভাল করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন। তিনি বলেন, ক্রিকেটে মেয়েরা তা প্রমাণ করেছে। প্রধানমন্ত্রী কঠোর অনুশীলন চালিয়ে যেতে খেলোয়াড়দের প্রতি আহ্বান জানিয়ে মহিলা ক্রিকেটারদের সাফল্যে উত্সাহিত হয়ে অন্যরাও ক্রীড়াঙ্গনে আসবে বলে আশা প্রকাশ করেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

গণভবনে মহিলা ক্রিকেটারদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা

আপডেট টাইম : ১০:৩১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮