ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

বর্ষায় ছাতা না হারানোর সহজ উপায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৪:০৬ অপরাহ্ন, সোমবার, ১৮ জুন ২০১৮
  • ৯২১ বার

হাওর বার্তা ডেস্কঃ বছরে দু-এক বার তো ছাতা হারানো ঠিক আছে। বার বার হারানো এই ভুলের হাত থেকে বাঁচার উপায় কী? জানা আছে? ধরুন ছুটির দিন বন্ধুর বাড়ি যাবেন কিংবা কাজের দিন অফিস। বাইরে তখন চড়া রোদ কিংবা তুমুল বৃষ্টি। এসবের থেকে বাঁচতে আপনাকে সঙ্গে রাখতেই হয় একটি ছাতা। কিন্তু এমন জরুরি বস্তুটি নিয়ে কোথাও যাওয়ার পরেও অনেক সময় যে ছাতাটি ফেরত আনতে ভুলে যাই আমরা। ইতিহাসের অনেক কঠিন সাল-তারিখ আপনি মুখস্ত রাখতে পারেন। কিংবা মনে রাখতে পারেন আন্তর্জাতিক রাজনীতির খটোমটো হরেক নাম। ছাতার বেলাতেই আপনার মেন লাইনে কোনো ‘মেমরি’ স্টেশন থাকে না! তাহলে করবেন কী? মেনে চলতে পারেন কিছু উপায়-

আপনার যদি ছাতা হারানোর প্রবণতা বেশি থাকে তাহলে খুব ছোট ফোল্ডিং ছাতা ব্যবহার না করে বড় ছাতা ব্যবহার করুন। হারানোর সম্ভাবনা অনেকটাই কমবে।

ছাতার হাতলে সর্বদা একটি রাবার ব্যান্ড বা গার্ডার লাগিয়ে রাখুন। কোথাও গিয়ে ছাতাটি রাখার সময়ে বা শুকোতে দেওয়ার সময়ে গার্ডারটি খুলে আঙুলে লাগিয়ে নিন। এর ফলে সেখান থেকে বেরুনোর সময় ছাতাটির কথা মনে থাকবে।

সঙ্গে ব্যাগ থাকলে ব্যাগে একটি লম্বা প্লাস্টিকের প্যাকেট রাখুন। ছাতাটি শুকনো বা ভিজে যে অবস্থাতেই থাকুক, সেটি ভালো করে প্যাকেটে মুড়ে ফের ব্যাগে ঢুকিয়ে রাখুন। অন্য কোথাও রাখার দরকারই নেই। বাড়ি গিয়ে শুকিয়ে নিলেই হবে।

ফোনের ওয়ালপেপার ও স্ক্রিনসেভার করে রাখুন ছাতার ছবি। সেদিকে চোখ গেলেই মনে পড়ে যাবে ছাতাটির কথা।

ছাতা নিতে যাতে ভুল না হয়, সে কথা মনে করিয়ে দেওয়ার একাধিক অ্যাপও পাওয়া যায়। প্লে-স্টোর থেকে নামিয়ে নেওয়া সম্ভব। দরকারে এই ধরনের অ্যাপও ব্যবহার করতে পারেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

বর্ষায় ছাতা না হারানোর সহজ উপায়

আপডেট টাইম : ০৩:৪৪:০৬ অপরাহ্ন, সোমবার, ১৮ জুন ২০১৮