ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

ইসলামের এই সুমহান বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে : রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৬ জুন ২০১৮
  • ৫২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ইসলামে কূপমণ্ডুকতার কোনো স্থান নেই উল্লেখ করে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, ইসলাম মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, পরমত সহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে। ইসলামের এই সুমহান বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।

আজ শনিবার বঙ্গভবনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে রাষ্ট্রপতি একথা বলেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ঈদ উৎসবের আনন্দ যাতে সমাজের সব শ্রেণির মানুষ উপভোগ করতে পারে, সেদিকে নজর দিতে হবে। নিজের আনন্দকে অন্যের মাঝে ছড়িয়ে দিতে পারলেই রমজান ও ঈদুল ফিতর তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে।

ঈদ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বঙ্গভবনে সকাল ১০টার দিকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তার স্ত্রী রাশেদা খানম। এ সময় রাষ্ট্রপতির পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

বঙ্গভবনের দরবার হলে লুচি, পোলাও, গরু ও মুরগির মাংস, দই এবং বিভিন্ন রকম মিষ্টান্ন আপ্যায়ন করা হয় অতিথিদের।

বঙ্গভবনে রাষ্ট্রপতি ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেন মন্ত্রী পরিষদের সদস্য, বিচারপতি, রাজনৈতিক, কবি-সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, কূটনীতিক, সাংস্কৃতিক কর্মী, বিভিন্ন বাহিনী প্রধান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ধর্মীয় নেতারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

ইসলামের এই সুমহান বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে : রাষ্ট্রপতি

আপডেট টাইম : ০৫:৪৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৬ জুন ২০১৮