ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

গাজায় ফের চার ফিলিস্তিনি নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ৯ জুন ২০১৮
  • ৩৮৮ বার

হাওর বার্তা ডেস্কঃ চলমান বিক্ষোভ দমনে গাজা উপত্যকায় আবারও ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে কমপক্ষে চার ফিলিস্তিনি নিহত হয়েছে। আহতের সংখ্যা ছয় শতাধিক। নিহতদের মধ্যে এক কিশোরও রয়েছে। চিকিৎসকেরা জানিয়েছে, আহতদের মধ্যে শতাধিক মানুষ গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়।

স্থানীয় সময় শুক্রবার বিকেলে দুই মাস ধরে চলমান বিক্ষোভের জেরে গাজা সীমান্তে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে ফিলিস্তিনিরা। তাদের ছত্রভঙ্গ করতে শুরু থেকেই গুলি চালানো শুরু করে ইসরায়েলি সেনারা। মার্চের ৩০ তারিখে শুরু হওয়া এই বিক্ষোভে ইসরায়েলের গুলিতে কমপক্ষে ১২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে তিন হাজার ৮০০ জন।

ইসরায়েলি সেনাবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, সীমান্তসহ অন্তত পাঁচটি স্থানে জড়ো হয়ে প্রায় ১০ হাজার মানুষ এই শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নেয়। শুক্রবার গাজার প্রতিবাদস্থল থেকে ইসরায়েলের সেনাবাহিনীর একটি ক্যাম্প লক্ষ্য করে গুলি ছোঁড়া হয় একং সীমান্তে গ্রেনেড হামলা হয়। শত শত ঘুড়ি ও হিলিয়াম বেলুনে করে উড়ে আসে মলোটোভ ককটেল।

সীমান্তে এতো ফিলিস্তিনির মৃত্যু প্রসঙ্গে ইসরায়েল কর্তৃপক্ষ বলছে, এর সবই তারা করছে নিজেদের সীমান্ত রক্ষায় এবং আন্তর্জাতিক নিয়ম মেনেই করা হচ্ছে।

গতকালের হামলার ঘটনা ইসলামপন্থী জঙ্গি বা মিলিশিয়া বাহিনী হামাসের জন্য ভীষণ হতাশাজনক ছিল। কারণ হামাসের আহ্বানেই মুসলমানদের জন্য পবিত্র হিসেবে চিহ্ণিত রমজান মাসে লাখ লাখ মানুষ শুক্রবারের এই প্রতিবাদে শামিল হয়। ফিলিস্তিনিদের জন্য জাতীয় বিপর্যয় হিসেবে চিহ্ণিত ছয়দিনের যুদ্ধের ৫১তম বার্ষিকী উপলক্ষে এই মিছিলের আয়োজন করা হয়।

সূত্রঃ এন টিভি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

গাজায় ফের চার ফিলিস্তিনি নিহত

আপডেট টাইম : ০১:০৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ৯ জুন ২০১৮