ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রতি উপজেলায় ১০ তরুণ উদ্যোক্তাকে ২০ লাখ টাকা পর্যন্ত প্রণোদনা দেওয়া হবে : বাংলাদেশ ব্যাংকের গভর্নর যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর পাঁচ দিনের সফরে কী কী হলো বিরোধীদলের লংমার্চের কৌশল মানুষ বুঝে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী পোপ লিওর ফ্রান্স সফরে ধর্মীয় আবহ, প্যারিস-লুর্দে মানুষের ঢল নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের গোপন বৈঠক থেকে সাংবাদিক সূর্য আটক প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ে বৈঠক, নিয়োগপত্র নিয়ে নতুন সিদ্ধান্ত ফেসবুকে মিথ্যাচারের সুযোগ দেওয়া হবে না : এলজিআরডি মন্ত্রী ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রতি ইউনিট সাড়ে ১০ টাকায় কিনবে সরকার: প্রতিমন্ত্রী পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে যেসব এলাকায় বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

খালেদার নাতনি জাফিয়া লন্ডনে লেখাপড়া করবেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৫:২৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০১৫
  • ৮৬০ বার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি ও প্রয়াত আরাফাত রহমান কোকোর বড় মেয়ে জাফিয়া রহমান বৃটেনের শিক্ষা প্রতিষ্ঠানে ‘এ’ লেভেলে ভর্তি হবেন। জিয়া পরিবারের ঘনিষ্ঠ সূত্র এ তথ্য জানা গেছে।

প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী এবং দু’ কন্যা বর্তমানে বৃটেনে অবস্থান করছেন। এখন তারা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পরিবারের সঙ্গেই রয়েছেন।

জাফিয়া রহমান সম্প্রতি কৃতিত্বের সঙ্গে ‘ও’লেভেল পাস করে। সে অতিরিক্ত বিষয়সহ ১১ বিষয়ে এ পায়। কুয়ালালামপুরে অবস্থিত গার্ডেন ইন্টারন্যাশনাল স্কুল থেকে চলতি বছর এই ফলাফল অর্জন করে জাফিয়া।

২০০৭ সালের ৩রা সেপ্টেম্বর আরাফাত রহমান কোকোকে ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। কারাগারে আটক থাকাবস্থায় কোকো অসুস্থ হয়ে পড়েন। পরে প্যারেলো মুক্তি পেয়ে তিনি চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককে যান। সঙ্গে যান স্ত্রী শর্মিলা রহমান, বড় মেয়ে জাফিয়া রহমান ও ছোট মেয়ে জাহিয়া রহমান।

পরে পরিবার নিয়ে থাইল্যান্ড থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে চলে যান কোকো। এরপর থেকে সেখানে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে বসবাস করেন তিনি। চলতি বছরের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে কুয়ালালামপুরের একটি হাসপাতালে নেয়ার পথে মারা যান কোকো।

গত ২৭ জানুয়ারি কোকোর লাশের সঙ্গে দেশে আসেন স্ত্রী ও দুই কন্যা। স্কুল খোলা থাকায় সপ্তাহখানেক পরেই মায়ের সঙ্গে মালয়েশিয়া ফিরে যায় জাফিয়া-জাহিয়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রতি উপজেলায় ১০ তরুণ উদ্যোক্তাকে ২০ লাখ টাকা পর্যন্ত প্রণোদনা দেওয়া হবে : বাংলাদেশ ব্যাংকের গভর্নর

খালেদার নাতনি জাফিয়া লন্ডনে লেখাপড়া করবেন

আপডেট টাইম : ১১:৫৫:২৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০১৫