ঢাকা ০৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
খুতবার সময় কথা বলা নিষেধ, মোবাইল দেখা যাবে মির্জা আব্বাসের স্ট্রোক দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত ব্যক্তিগত আক্রমণের শিকার: রাশেদ ছয় মাসে সব কাজ করা সম্ভব নয়: পানিসম্পদ মন্ত্রী রাস্তায় ধূমপান করতে দেখা গেল এমবাপ্পের ‘প্রেমিকাকে’, রিয়াল ভক্তদের মনে শঙ্কা ধর্ম পালনে বাধা বা মাস্তানির সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী স্পেনে অভিবাসীবাহী নৌকায় ৮৩ জনের মৃত্যুর আশঙ্কা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এলএনজিবাহী কার্গো ভিড়েছে এক্সিলারেট টার্মিনালে, বাড়ছে গ্যাস সরবরাহ প্রেসিডেন্ট জিয়ার ঘোষণার ৪৮ বছরেও হয়নি থানা, অপেক্ষায় কালারপোলবাসী ভিসা নিয়ে বাংলাদেশিদের যে সতর্কবার্তা দিলো ভারতীয় দূতাবাস

মুক্তির তিন মাস পর টিভিতে ‘ভালো থেকো’

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৯:২২ পূর্বাহ্ন, সোমবার, ৪ জুন ২০১৮
  • ৪৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢালিউডের গুণী নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘ভালো থেকো’। চলতি বছরের ৯ ফেব্রুয়ারি মুক্তি পায় আরিফিন শুভ ও তানহা তাসনিয়া অভিনীত ছবিটি। আর মুক্তির মাত্র ৩ মাস পরেই টেলিভিশনে প্রিমিয়ার হতে চলেছে ‘ভালো থেকো’র।

আসন্ন রোজার ঈদে বিভিন্ন টেলিভিশনে প্রিমিয়ার হবে অনেক ছবি। এর মধ্যে চ্যানেল আইতে প্রিমিয়ার হবে ছয়টি ছবির। যার একটি ‘ভালো থেকো’। বিষয়টি চ্যানেল আই কর্তৃপক্ষ থেকে জানা গেছে।

মুক্তির পর এতো দ্রুত একটি সিনেমা টেলিভিশনে প্রিমিয়ার হওয়া ইন্ডাস্ট্রির জন্য মঙ্গলজনক নয় বলে মনে করছেন অনেকে। তাও সেটা যদি হয় দেশের একজন গুণী নির্মাতা ও অন্যতম জনপ্রিয় নায়কের ছবি। এর ফলে সিনেমা হলের দর্শক কমার আশঙ্কা রয়েছে বলেও ধারণা অনেকের। কারণ হিসেবে সিনেমা সংশ্লিষ্টরা বলছে, একটি সিনেমা যদি মুক্তির কিছু দিন পর টেলিভিশনে দেখা যায়, তাহলে টিকেট কেটে সেটা সিনেমা হলে গিয়ে দেখার প্রয়োজনীয়তা অনুভব করবে না কেউ।

মুক্তির আগে আলোচনায় থাকলেও ‘ভালো থেকো’ ছবিটি সফল হতে পারেনি। আধুনিকতার এই সময়ে এসে ছবিটি ট্রেলার প্রকাশ ছাড়াই মুক্তি পায়। এটা নিয়েও সেই সময় নানা সমালোচনা হয়।

উল্লেখ্য, চ্যানেল আইতে প্রিমিয়ার হতে যাওয়া অন্যান্য ছবিগুলো হচ্ছে- আ কা রেজা গালিব পরিচালিত ‘কালের পুতুল’, মমতাজুর রহমান আকবর পরিচালিত ‘দুলাভাই জিন্দাবাদ’, অরুণ চৌধুরীর পরিচালনায় ‘আলতা বানু’, আকরাম খান পরিচালিত ‘খাঁচা’ ও সাজেদুল আউয়াল পরিচালিত ‘ছিটকিনি’। এরমধ্যে ‘কালের পুতুল’ ছবিটি প্রচার হবে ঈদের দিন দুপুর ২টা ৩০ মিনিটে। আর বাকি পাঁচটি ছবি প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

খুতবার সময় কথা বলা নিষেধ, মোবাইল দেখা যাবে

মুক্তির তিন মাস পর টিভিতে ‘ভালো থেকো’

আপডেট টাইম : ১১:০৯:২২ পূর্বাহ্ন, সোমবার, ৪ জুন ২০১৮