ঢাকা ০৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

খালেদার মুক্তির ওপর নির্ভর করছে আমরা নির্বাচনে যাবো কি না : নজরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৪ জুন ২০১৮
  • ৫৭৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘আমরা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে খালেদা জিয়ার মুক্তি চেয়েছিলাম। কিন্তু সরকার সেটি হতে দেবে না। তাই গণআন্দোলনের মধ্যে দিয়েই দেশনেত্রীকে মুক্ত করতে হবে। আন্দোলনে বেগম জিয়ার মুক্তি হলে আইনের কি দরকার? খালেদা জিয়ার মুক্তির ওপর নির্ভর করছে আমরা নির্বাচনে যাবো কি না।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘অপরাজেয় বাংলাদেশ’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আ‌য়োজক সংগঠ‌নের সহ-সভাপ‌তি মজিবুর রহমা‌ন চৌধুরীর সভাপ‌তি‌ত্বে আলোচনা সভায় আরও উপ‌স্থিত ছি‌লেন- সংগঠ‌নের সভাপ‌তি ফ‌রিদা ম‌নি স‌হিদুল্লাহ, সাধারণ সম্পাদক ইসমাঈল হো‌সেন সিরাজী, বাগেরহাট জেলা বিএন‌পির উপ‌দেষ্টা ডা. কাজী ম‌নিরুজ্জাম ম‌নির প্রমুখ। শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যেও নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে এমন অভিযোগ করে তিনি বলেন, ‘মাসের পর মাস নেতাকর্মীদের কারাগারে আবদ্ধ করে রাখা হচ্ছে। নিম্ন আদালতে জামিন দিতে পারবে না এই কথাটা বলার জন্য যে শুনানি তার জন্যও ছয় মাস আট মাস পর তারিখ দেয়া হয়। শুনানির আগেই আমাদের নেতাকর্মীরা মাসের পর মাস জেল খাটছেন। আর নানা ধরনের খরচ তো আছেই।’

তিনি বলেন, ‘এতো নিপীড়ন-নির্যাতন তো মুক্তিযুদ্ধের আগেও হয়নি। তার পরেও আমরা লড়াই করেছি, মুক্তিযুদ্ধ করেছি। কারণ সেই সময়ও আমার গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছিল। আমরা সেই গণতান্ত্রিক অধিকারের দাবিতেই লড়াই করেছিলাম।’

শেয়ার মার্কেট লুট হয়ে যাচ্ছে অভিযোগ করে নজরুল ইসলাম বলেন, ‘আজকে শেয়ার মার্কেট লুট হয়ে যাচ্ছে, ব্যাংক থেকে কোটি কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট তৈরিতে দুর্নীতির ছড়াছড়ি। পত্রপত্রিকায় ছাপা হয় বাংলাদেশের এক কি.মি. রাস্তা তৈরি করতে যত ব্যয় হয় আশেপাশের কোনও দেশে এমনকি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কেও এত খরচ হয় না। বাজেট বাড়লেও দুই চার কোটি টাকা না শত শত কোটি টাকা বাড়ে। সুইস ব্যাংকে লাখ লাখ কোটি টাকা দেয়া হচ্ছে। এতো লেখালেখি হচ্ছে সরকার কেন অনুসন্ধান করে না? কারণ অনুসন্ধান করলে বেরিয়ে আসবে, যারা টাকা পাঠায় তারা ক্ষমতাসীন দলের লোক।’

নেতাকর্মীদের চূড়ান্ত প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘দেশের এই অবস্থা পরিবর্তনের জন্য বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন প্রয়োজন। যাদের বয়স আছে, সাহস আছে তারা প্রস্তুতি নিন। শান্তিপূর্ণ গণতন্ত্রিক আন্দোলনই আমাদের পথ। এতে আমরা সারাদেশের জনগণকে সম্পৃক্ত করবো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

খালেদার মুক্তির ওপর নির্ভর করছে আমরা নির্বাচনে যাবো কি না : নজরুল

আপডেট টাইম : ১০:৪১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৪ জুন ২০১৮