ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

নির্বাচনের বছরে শেষ ডিসি সম্মেলন আগামী ২৪-২৬শে জুলাই অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মে ২০১৮
  • ৪১৭ বার

হাওর বার্তা ডেস্কঃ নির্বাচনের বছরে শেষ ডিসি সম্মেলন আগামী ২৪ থেকে ২৬শে জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনের উদ্বোধন করবেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের কাছে পাঠানো জেলা প্রশাসক সম্মেলন-২০১৮ এর তারিখ অবহিতকরণ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা গেছে।

দেশের সব বিভাগীয় কমিশনার ও ডিসিদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ঐতিহ্য অনুসারে জেলা প্রশাসক সম্মেলন চলাকালে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের মন্ত্রী/উপদেষ্টা/প্রতিমন্ত্রী/উপমন্ত্রী/সিনিয়র সচিব/সচিবরা অধিবেশনে উপস্থিত থেকে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের মূল্যবান উপদেশ ও দিকনির্দেশনা দিয়ে থাকেন।

এ জন্য সম্মেলনের বিষয়ে পূর্ব প্রস্তুতির প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়ে চিঠিতে বলা হয়, বিস্তারিত কর্মসূচি পরবর্তী সময়ে পাঠানো হবে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, বরাবরের মতো এবারও নিয়মানুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সম্মেলন উদ্বোধন হবে। উদ্বোধনের পর মুক্ত আলোচনায় প্রধানমন্ত্রী মাঠ প্রশাসন সংক্রান্ত গুরুত্বপূর্ণ

জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে শুনবেন ও নির্দেশনা দেবেন। এছাড়া সম্মেলনে প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দিকনির্দেশনা নেবেন ডিসিরা। এটা হবে বঙ্গভবনের দরবার হলে। তিন দিনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের শীর্ষ কর্মকর্তারা ১৮টি কার্য অধিবেশনে ডিসিদের সঙ্গে মতবিনিময় করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন। কার্য অধিবেশনগুলোতে সভাপতিত্ব করবেন মন্ত্রিপরিষদ সচিব। এর আগে গত বছর ২৫ থেকে ২৭শে জুলাই এ ডিসি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

নির্বাচনের বছরে শেষ ডিসি সম্মেলন আগামী ২৪-২৬শে জুলাই অনুষ্ঠিত

আপডেট টাইম : ১২:০৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মে ২০১৮