ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা পদে পরীক্ষা দিচ্ছেন ৯৮৯৭ জন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ মে ২০১৮
  • ৫০৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের অফিসার (জেনারেল) পদে নিয়োগের লিখিত পরীক্ষা শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়ে ১২টা পর্যন্ত পরীক্ষা চলবে। গত ২৭ এপ্রিল অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ৯৮৯৭ জন প্রার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছেন বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানিয়েছে।

লিখিত পরীক্ষার আসনবিন্যাস ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হয়েছে।

ঢাকার ছয়টি কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রগুলো হলো- মোহাম্মদপুর মহিলা কলেজ, খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সিদ্ধেশ্বরী কলেজ এবং হাবিবুল্লাহ বাহার কলেজ।

এর আগে গত ২২ মে বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ এর মহাব্যবস্থাপক নূর-উন-নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার হলে প্রবেশের পূর্বে প্রয়োজনীয় চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য গত ২৭ এপ্রিল অনুষ্ঠেয় এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র অবশ্যই সাথে আনতে হবে। পরীক্ষা হলে কোনো মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্টঘড়ি বা অন্যান্য ইলেক্ট্রনিক ডিভাইস সাথে রাখা যাবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা পদে পরীক্ষা দিচ্ছেন ৯৮৯৭ জন

আপডেট টাইম : ১১:৩৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ মে ২০১৮