ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

আজ সারাদেশে বিক্ষোভ করবে বিএনপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ মে ২০১৮
  • ৩৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজা পেয়ে কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তার চিকিৎসার দাবিতে আজ বিক্ষোভ করবে দলটি। কর্মসূচি অনুযায়ী ঢাকা মহানগরসহ দেশের সব মহানগর, থানা ও উপজেলা সদরে সোমবার বিক্ষোভ করবে দলটি। গত শনিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করেছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসা নিশ্চিতের দাবি জানিয়ে রিজভী বলেছিলেন, ‘দেশনেত্রী এবং নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া এদেশে কোনো জাতীয় নির্বাচন হবে না। জনগণ হতে দেবে না।’ এজন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পথ সুগম করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় আদালত। এর প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধন, কালো পতাকা প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিএনপি। রায়ের পরে বিএনপি সারাদেশে যত কর্মসূচি পালন করেছিল এসব কর্মসূচির হাতে গোনা কয়েকটি জায়গা ছাড়া দলটি সব কর্মসূচিই নির্বিঘ্নে পালন করেছে।

খালেদা জিয়ার রায়ের দিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছিলেন, খালেদা জিয়া তাদেরকে হঠকারী কোনো কর্মসূচি দিতে নিষেধ করেছেন। এ কারণেই ‘শান্তিপূর্ণ’ কর্মসূচি পালন করবেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

আজ সারাদেশে বিক্ষোভ করবে বিএনপি

আপডেট টাইম : ১০:০৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ মে ২০১৮