ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

বোরো ধান নিয়ে বিপাকে বরেন্দ্র অঞ্চলের কৃষক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মে ২০১৮
  • ৯৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ নওগাঁর মান্দায় বৈরী আবহাওয়ার কারণে বোরো ধান নিয়ে বিপাকে পড়েছেন বরেন্দ্র খ্যাত নিম্ন অঞ্চলের কৃষকরা। দফায় দফায় বৃষ্টি হওয়ায় পাকা ধান ঘরে তোলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। অনেকের ধান বৃষ্টির পানিতে তলিয়ে যেতে শুরু করেছে। আবার অনেকেই ধান কাটার পরেও মাড়াইয়ের কাজ করতে পারছেন না।

বাবুল হোসেন, আবদুল করিমসহ অনেক স্থানীয় কৃষক জানান, বৃষ্টির পানিতে নওগাঁ জেলার মান্দা উপজেলার শিবনদী এলাকায় পানি বেড়ে বোরো ধানের জমি তলিয়ে গেছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন এলাকার কৃষকরা। শিবনদী সংলগ্ন মান্দার বিলসহ চৌবাড়িয়ার আশেপাশে, ঘোনা, কুরকুচি, শালদহ, রুয়াই ও শঙ্করপুর এলাকার অনেক ধানক্ষেত পানিতে তলিয়ে গেছে।

শিবনদী সংলগ্ন বিল ধারের ফসল এখন পানির নিচে। শ্রমিক সংকটের কারণে বিলের উঁচু এলাকার জমির ধানও কাটতে পারছেন না কৃষকরা। তবে কোনো কোনো কৃষককে কোমর পানিতে নেমে পানিতে তলিয়ে যাওয়া ধান কাটতে দেখা গেছে। কেউ কেউ আবার ধান কেটে নৌকাযোগে বাঁধে নিয়ে এসে মাড়াই করছেন। আবার যেসব স্থানের কৃষকের ধান পুরোপুরি তলিয়ে গেছে তারা ফসলের আশা ছেড়েই দিয়েছেন। সোনার ফসল হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছেন তারা।

তার ওপর গত শুক্রবার সকালে কালবৈশাখীর ভারী বর্ষনে অনেকেই ধানের আশা ছেড়ে দিয়েছেন। যেমন- কুরকুচি গ্রামের কৃষক নূর মোহাম্মদ মৃধা। তার প্রায় চার বিঘা বোরো ধান তলিয়ে গেছে। এমন কৃষক একজন নয়, বহু।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

বোরো ধান নিয়ে বিপাকে বরেন্দ্র অঞ্চলের কৃষক

আপডেট টাইম : ০৫:২০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মে ২০১৮