ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন বিপ্লব সৃষ্টি হবে: পানিসম্পদ মন্ত্রী সরকারের দুই মাসে ৬০ পদক্ষেপ এক অবিস্মরণীয় অর্জন: মাহদী আমিন আমার বেতন-ভাতা মেধাবী শিক্ষার্থীদের জন্য বিলিয়ে দেব : কৃষিমন্ত্রী বাংলাদেশ সফরের পাকিস্তানের দল ঘোষণা, নতুন কোচ সরফরাজ হরমুজ প্রণালীতে পুনরায় ‘কঠোর নিয়ন্ত্রণ’ আরোপ করল ইরান এ বছর হজে যাচ্ছেন সাড়ে ৭৮ হাজার বাংলাদেশি যেসব কারণে হতে পারে এসএসসি পরীক্ষা বাতিল ও বহিষ্কার বিগত দুই সরকার হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে : তারেক রহমান ‘নারী শিক্ষায় বেগম খালেদা জিয়ার অবদান অপরিসীম’ এমন কোনো লোভ ছিল না, যা শেখ হাসিনা আমাকে দেখাননি : স্পিকার

রাজধানীর পশুর হাটে দেশি গরুর আধিপত্য

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১০:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫
  • ৫০২ বার

ঈদকে সামনে রেখে রাজধানীর হাটগুলোতে কোরবানির পশু উঠতে শুরু করেছে। প্রতিদিন ট্রাক আর ট্রলারে করে হাজার হাজার গরু আসছে। তবে সবার আগে জমে উঠেছে গাবতলী পশুর হাট। আজ শনিবার দেখা গেছে, রাজধানীর শাজাহানপুর, মেরাদিয়া খিলগাও, কমলাপুর সাদেক হোসেন খোকা মাঠসহ খিলক্ষেত আবাসিক প্রকল্পের হাটে যেসব গরু আসছে তার শতকরা ৯০ ভাগই দেশি। গরুর পাশাপাশি ছাগল এবং মহিষও হাটে এসেছে। তবে কোনো হাটেই শনিবার পর্যন্ত উট দেখা যায়নি।

পশুর হাটগুলোতে আসা ব্যাপারীদের সাথে কথা বলে জানা গেছে, এখনও পুরোদমে বিক্রি শুরু হয়নি। এক ব্যাপারী এবার ৩০টি গরু নিয়ে শাহজাহানপুর হাটে এসেছেন। এখনও একটি গরুও বিক্রি হয়নি। তিনি জানালেন, ক্রেতারা আসছেন দাম জিজ্ঞেস করে চলে যাচ্ছেন। দুই একদিনের মধ্যে বিক্রি শুরু হবে বলে তিনি জানালেন। গাবতলী পশুর হাটের আরেক ব্যাপারী জানান, হাটে ভারতীয় গরুর আমদানি বাড়ছে। এ অবস্থা চলতে থাকলে গতবারের মতো এবারও লোকসান গুনতে হবে এমন আশঙ্কা করছেন।

গাবতলী পশুর হাটে এখন পর্যন্ত সর্বোচ্চ দামি গরু উঠেছে। একটি ষাঁড়ের দাম হাঁকা হয়েছে ৯ লাখ টাকা। শনিবার আরেকটি ষাঁড়ের আমদানি হয়েছে। এই গরুটির দাম চাওয়া হচ্ছে ১২ লাখ টাকা। ক্রেতারা ৬ লাখ পর্যন্ত দাম বলেছেন। সিরাজগঞ্জ থেকে গরুটি গাবতলী হাটে আনা হয়েছে। গরুর মালিক আলহাজ মাহবুব জানালেন, তিনি ১০ লাখের কমে গরুটি বিক্রি করবেন না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন বিপ্লব সৃষ্টি হবে: পানিসম্পদ মন্ত্রী

রাজধানীর পশুর হাটে দেশি গরুর আধিপত্য

আপডেট টাইম : ০৫:১০:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫