ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বেগম খালেদা জিয়ার চিকিৎসক কে এই প্যাট্রিক কেনেডি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • ১১৭ বার

যুক্তরাজ্যের লন্ডনের বিশেষায়িত হাসপাতাল ‘দ্য লন্ডন ক্লিনিকে’ চিকিৎসা শুরু হয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার।অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তার। তিনি একজন বিখ্যাত লিভার বিশেষজ্ঞ। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাওয়া বিএনপি চেয়ারপারসনের সঙ্গে থাকা তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বুধবার এ তথ্য জানিয়েছেন।

দ্য লন্ডন ক্লিনিকের ওয়েবসাইটের তথ্য বলছে, অধ্যাপক কেনেডি শীর্ষস্থানীয় লিভার বিশেষজ্ঞ। তিনি লিভারের ভাইরাসজনিত রোগ নিয়ে কাজের জন্য পরিচিত। ইউনিভার্সিটি কলেজ ডাবলিন থেকে প্রশিক্ষণ নেওয়ার পর লন্ডনে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। ২০০৯ সালে বার্টস এবং লন্ডন স্কুল অব মেডিসিন অ্যান্ড ডেন্টিস্ট্রিতে সিনিয়র লেকচারার হিসেবে যোগ দেন। তিনি হেপাটাইটিস বি (সিএইচবি) রোগ নিয়ে গবেষণা কাজ করেছেন। তার গবেষণার মূল লক্ষ্য ছিল লিভারের ভাইরাসজনিত রোগের চিকিৎসার জন্য বিশেষ কৌশলের বিকাশ ঘটানো। এ বিষয়ে ২০০ টিরও বেশি প্রকাশনা এবং ৯০টিরও বেশি পিয়ার রিভিউড নিবন্ধসহ একাধিক বই লিখেছেন অধ্যাপক কেনেডি। তিনি হেপাটোগ্যাস্ট্রোএন্টেরোলজির একটি বইও সম্পাদনা করেছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একজন বিশেষজ্ঞ উপদেষ্টা হিসেবে কাজ করার পাশাপাশি ইউরোপীয় লিভার রিসার্চ অ্যাসোসিয়েশনের এইচবিভি ক্লিনিক্যাল প্র্যাকটিস গাইডলাইন কমিটির সদস্যও প্যাট্রিক। এ ছাড়া তিনি ইউনাইটেড কিংডম অ্যাডভাইজরি প্যানেলের (ইউকেএপি) হয়ে রক্তের ভাইরাসজনিত রোগে বিশেষজ্ঞ মতামত দিয়ে থাকেন।

প্রফেসর কেনেডি পেশাদার ক্রীড়াবিদ এবং প্রিমিয়ার লিগ ফুটবলের ক্লাবগুলোতে লিভার রোগ নিয়ে পরামর্শ দিয়ে থাকেন। এ ছাড়া তিনি এইচবিভি অ্যান্ড মি নামে একটি অ্যাপ তৈরি করেছেন, যার মাধ্যমে রোগীদের সঙ্গে যোগাযোগ সহজতর করে স্বাস্থ্যসেবা উন্নত করার চেষ্টা চালাচ্ছেন।

অধ্যাপক কেনেডির একজন রোগীর প্রথম পরামর্শ ফি ৩৫০ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যা ৫২ হাজার টাকারও বেশি। ফলোআপের জন্য ফি ধরা হয়েছে ২৫০ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় ৩৭ হাজার ৫০০ টাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বেগম খালেদা জিয়ার চিকিৎসক কে এই প্যাট্রিক কেনেডি

আপডেট টাইম : ০৬:২০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫