ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ মে ২০১৮
  • ৫১০ বার

হাওর বার্তা ডেস্কঃ ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি জানিয়েছে ‘সচেতন নাগরিক সমাজ’ নামের একটি সংগঠন। আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানায় সংগঠনটি।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে ৬০ বছরের বৃদ্ধা থেকে শুরু করে দুই বছরের শিশু- কেউই ধর্ষক হায়নাদের হাত থেকে রেহাই পাচ্ছে না। সমাজের বখাটেসহ বিভিন্ন যানবাহনের চালক-হেলপার, নেশাগ্রস্তদের দ্বারা ধর্ষণের শিকার হচ্ছে আমাদের মা-বোন-শিশুরা। আমরা এ ধরনের নির্যাতন ও নিপীড়নের অবসান চাই। ধর্ষণ, হত্যা ও সব ধরনের অমানবিকতার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে।

এ সময় আয়োজক সংগঠনের পক্ষ থেকে বেশ কিছু দাবি তুলে ধরা হয়। দাবিগুলো মধ্যে রয়েছে- ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার মামলাগুলো বিশেষ ট্রাইব্যুনাল করে দ্রুত বিচারের আওতায় আনা, ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করে আইন সংশোধন, বিয়ে, আর্থিক ক্ষতিপূরণের মাধ্যেমে ধর্ষণের কোনোরূপ বৈধতা দেওয়া যাবে না এবং সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও অঙ্গহানির ক্ষেত্রে জেল-জরিমানাসহ সর্বোচ্চ ক্ষতিপূরণ দিতে হবে।

মানববন্ধনে সচেতন নাগরিক সমাজের সমন্বয়ক কাজী কামাল রহিম, সদস্য সচিব আলি জামানসহ আয়োজক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি

আপডেট টাইম : ১০:০৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ মে ২০১৮