ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে ওআইসি প্রতিনিধিদল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৭:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ মে ২০১৮
  • ৫৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৫তম সম্মেলনে অংশ নিতে বাংলাদেশে অবস্থানরত দেশগুলোর প্রতিনিধিরা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের জন্য গেছেন।

আজ শুক্রবার সকাল ৯টায় কক্সবাজার পৌঁছান ৭০ জনের এ প্রতিনিধিদল। কলাতলীর লংবিচ হোটেলে প্রতিনিধিদলের সঙ্গে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) ও আন্তর্জাতিক সংস্থার বৈঠক করছে প্রতিনিধিরা।

পরে বেলা ১১টায় কুতুপালং ডি ব্লকে সাংবাদিকদের ব্রিফিং করার কথা রয়েছে। দুপুরে পুলিশলাইন মসজিদে জুমার নামাজ শেষে লংবিচ হোটেলে অবস্থান নেবে প্রতিনিধিদল। বেলা সাড়ে ৩টায় বিমানযোগে তারা ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

ওআইসি প্রতিনিধিদলের সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

এদিকে ‘টেকসই শান্তি, সংহতি ও উন্নয়নে ইসলামিক মূল্যবোধ’- এই স্লোগানে শনিবার (৫ মে) ঢাকায় শুরু হচ্ছে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন। দু’দিনের ৪৫তম এ সম্মেলন রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্মেলনে অংশ নেবেন ওআইসির ৫৭ সদস্য রাষ্ট্রের প্রায় ৪০ মন্ত্রী ও প্রতিমন্ত্রী। এতে সব মিলিয়ে ৫৫০ জনের বেশি অতিথি অংশ নেবেন। সম্মেলনে গুরুত্ব পাবে রোহিঙ্গা সঙ্কট ও ফিলিস্তিন ইস্যু। রোহিঙ্গা সঙ্কট নিয়ে সম্মেলনের বিশেষ অধিবেশনে আলোচনা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে ওআইসি প্রতিনিধিদল

আপডেট টাইম : ১১:০৭:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ মে ২০১৮