ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে ত্রুটি থাকলে সংশোধন : আইনমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মে ২০১৮
  • ৩৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যদি কোনো ত্রুটি থাকে তা সংশোধন করতে আমাদের কোনো আপত্তি নেই।

আজ বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ মানবাধিকার কমিশন আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টটি এখন পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিতে রয়েছে। সেখানে আইনটির সংশোধনী নিয়ে কথা হবে।

তিনি আরো বলেন, আমরা যেহেতু একটি গণতান্ত্রিক সরকার, আমরা বিশ্বাস করি, আইন জনগণের জন্য। তাই আইনটি নিয়ে আলোচনা করতে আমাদের কোনো দ্বিধা নেই। যদি সেখানে প্রমাণিত হয়, কিছু কিছু ক্ষেত্রে আইনটির দুর্বলতা আছে, যেখানে পরিবর্তন করা দরকার, তা করতে আমাদের কোনো আপত্তি নেই।

আগামী ২২ মে স্ট্যান্ডিং কমিটিতে যে মিটিং হবে সেখানে তিনটি সংস্থার প্রতিনিধিরা থাকবেন। সেখানে আইনটি নিয়ে আলাপ আলোচনা হবে বলে জানান আইনমন্ত্রী।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, আমি মনে করি, গণমাধ্যম স্বাধীন।  আপনারা যদি অন্যান্য দেশের গণমাধ্যমের সঙ্গে তুলনা করেন, তাহলে আপনারা নিশ্চয় এই সিদ্ধান্তে উপনীত হবেন যে, অন্যান্য গণতান্ত্রিক দেশের চেয়ে আমাদের গণমাধ্যম অনেক স্বাধীন।

সেমিনারে অন্যদের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হকসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে ত্রুটি থাকলে সংশোধন : আইনমন্ত্রী

আপডেট টাইম : ০৪:৪৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মে ২০১৮