ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

শিক্ষকদের সমস্যা সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫
  • ৩৭৫ বার

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘শিক্ষকদের পৃথক বেতনকাঠামো ও পদমর্যাদাসংক্রান্ত সমস্যা শিগগিরই সমাধান হবে।
শনিবার সকালে মন্ত্রীর হেয়ার রোডের সরকারি বাসভবনে পৃথক বেতনকাঠামো ও পদমর্যাদাসংক্রান্ত সমস্যা নিরসনের দাবিতে আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠকে শেষে এসব কথা জানান তিনি।
বৈঠক শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী সব সময়ই শিক্ষকদের ব্যাপারে সহানুভূতিশীল। পৃথক বেতনকাঠামো ও পদমর্যাদাসংক্রান্ত সমস্যা নিরসনে শিক্ষকরা প্রস্তাব দিয়েছেন। সরকারও ইতিমধ্যে একটি কমিটি গঠন করেছে। আশা করি, পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সমস্যা শিগগিরই সমাধান হবে।’
তিনি বলেন, ‘খুব শিগগিরই সব সমস্যার সমাধান হবে, আমরা সবাই হাসিমুখে ঘরে ফিরবো। শিক্ষকদের আন্দোলনের ব্যাপারে সরাকারের উর্দ্ধতন ব্যক্তিরা ওয়াকিবহাল আছেন। আমরাও এর দ্রুত সমাধান চাচ্ছি।’
এসময় ঈদের আগেই সিদ্ধান্ত জানানোর দাবি জানান শিক্ষক নেতারা। এর আগে সকাল ১১টায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদের নেতৃত্বে ৪ সদস্য বিশিষ্ট দলের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবি ও অবমাননার বিষয়টি বিবেচনায় না নিয়ে অষ্টম জাতীয় বেতন কাঠামো মন্ত্রিসভায় অনুমোদন করা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলসহ ৪ দফা দাবিতে আন্দোলন করছেন দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

শিক্ষকদের সমস্যা সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর

আপডেট টাইম : ০৪:০৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫