ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

রোহিঙ্গা সমস্যা সমাধানে জোরালো ভূমিকা পালনের আহ্বান প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৫:২৬ অপরাহ্ন, সোমবার, ৩০ এপ্রিল ২০১৮
  • ৪০০ বার

হাওর বার্তা ডেস্কঃ চলমান রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন, রাশিয়া, ভারত ও জাপানের সহায়তা প্রত্যাশা করে তাদেরকে এ বিষয়ে জোরালো ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার গণভবনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি গুস্তাবো আদোলফো মেসা কুয়াদ্রা ভেলাসকাসের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আহ্বান জানান।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। রোহিঙ্গা সমস্যার সমাধান নিয়ে চীন, ভারত, থাইল্যান্ড, লাওসসহ মিয়ানমারের প্রতিবেশি দেশগুলোর সঙ্গে আলোচনা হওয়ার কথাও বৈঠকে তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গা সংকট সমাধানে আমরা চীন, রাশিয়া, ভারত ও জাপানের জোরালো ভূমিকা প্রত্যাশা করছি। একই সঙ্গে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর জোরালো চাপ অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধানে বাংলাদেশের চেষ্টার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ কোনো সংঘাত চায় না বরং রোহিঙ্গা ইস্যুর শান্তিপূর্ণ সমাধান চায়। এসময় রোহিঙ্গা সঙ্কটের স্থায়ী সমাধানে কফি আনান কমিশনের সুপারিশের পূর্ণাঙ্গ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান প্রেসিডেন্ট গুস্তাভো আদোলফো মেজা কোয়াদরার নেতৃত্বে বাংলাদেশ সফরে আসা ১৪ সদস্যের প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। উচ্চ পর্যায়ের এ প্রতিনিধিদলে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য ও চীনের প্রতিনিধিরা রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

রোহিঙ্গা সমস্যা সমাধানে জোরালো ভূমিকা পালনের আহ্বান প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৪:৩৫:২৬ অপরাহ্ন, সোমবার, ৩০ এপ্রিল ২০১৮