ঢাকা ০২:৪২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

ঝড়-বৃষ্টিতে শংকা বাড়ছে কৃষকদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩৯:২৪ অপরাহ্ন, রবিবার, ২৯ এপ্রিল ২০১৮
  • ৪১০ বার

হাওর বার্তা ডেস্কঃ কয়েক দফায় শিলাবৃষ্টির পর শনিবার (২৮ এপ্রিল) সন্ধ্যা থেকে আবারো ঝড়-বৃষ্টি শুরু হয়েছে নওগাঁয়। আজ রোববার (২৯ এপ্রিল) ভোর থেকে থেমে থেমে চলছে ঝড়-বৃষ্টি। এতে দুশ্চিন্তায় পড়েছেন দেশের খাদ্য ভাণ্ডার নামে পরিচিত জেলা নওগাঁর বোরো চাষিরা। বিশেষ করে জেলার সীমান্তবর্তী ধামইরহাট, সাপাহার, পোরশা ও নিয়ামতপুরে বৃষ্টিপাতের পরিমাণ একটু বেশি।

জেলার মহাদেবপুর উপজেলার গোসাইপুর গ্রামের কৃষক মেছের আলী হাওর বার্তাকে জানান, ধানের শীষগুলোতে পরিপূর্ণ চাল চলে আশায় একটু বৃষ্টিতেই সেগুলো পড়ে যাচ্ছে। এলাকার প্রায় অধিকাংশ মাঠের ধান এখন মাটিতে শুয়ে পড়েছে। যদি এভাবে বৃষ্টি চলতে থাকে তাহলে এসব ধান আর ঘরে তোলা যাবে না।

পত্নীতলা উপজেলার নান্দাশ গ্রামের আরেক কৃষক মিনারুল ইসলাম হাওর বার্তাকে জানান, মাঠের ৭০ শতাংশ জমির ধান পেকে গেছে। আগামী দুই সপ্তাহ যদি আবহাওয়া ভালো থাকে তাহলে ধানগুলো ঘরে তোলা সম্ভব হবে। আর এভাবে যদি বৃষ্টি হতে থাকে তাহলে কৃষক তাদের ধান ঘরে তুলতে পারবে না।

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মনোজিত কুমার মল্লিক হাওর বার্তাকে জানান, এ বছর জেলায় ১ লাখ ৯১ হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। কিছু মাঠের ধান কাটা শুরু হয়েছে। তবে তা ঝড়-বৃষ্টির কারণে বিঘ্নিত হচ্ছে।

বদলগাছী আবহাওয়া অফিসের সিনিয়র অফিসার হামিদুল হক হাওর বার্তাকে জানান, এ এলাকায় আগামী দু’দিন পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

ঝড়-বৃষ্টিতে শংকা বাড়ছে কৃষকদের

আপডেট টাইম : ০১:৩৯:২৪ অপরাহ্ন, রবিবার, ২৯ এপ্রিল ২০১৮