ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

সোনার পিঞ্জিরা আমার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫
  • ৪৫৫ বার

জাকির জাফরানকে কবি হিসাবেই চেনেন সবাই। এক সময় ছোট কাগজ সম্পাদনা করেছেন, লিখেছেন ছোট কাগজে। প্রকাশিত কাব্যগ্রন্থ একাধিক। অনুবাদও করেছেন বিদেশী সাহিত্য। কিন্তু জাকির জাফরানের ভেতরে যে বিদগ্ধ এক বাউল বাস করে তার প্রমাণ পাওয়ো গেলো গত ৩১ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের একটি রেস্টুরেন্টে। সেখানে তাঁর গাওয়া লোক গানের অ্যালবাম ‘পথ দেখাও বন্ধু’ এর মোড়ক খুলে উদ্বোধন করলেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। ইবরার টিপুর সংগীতায়োজনে প্রকাশিত অ্যালবামটিতে গান আছে ১০টি। এর মধ্যে আছে জনপ্রিয় ও বরেণ্য সংগীতকার শাহ আবদুল করিম, বিজয় সরকার ও আরকুম শাহের গান। ‘সোনার পিঞ্জিরা আমার’
এ ছাড়া তরুণ গীতিকার চন্দন চৌধুরী, মনিরুজ্জামান মিন্টু এবং মামুনের লেখা গান গেয়েছেন শিল্পী। সম্প্রতি ঈগল মিউজিকের ব্যানারে প্রকাশিত এই অ্যালবাম থেকে একটি গানের গল্প-নির্ভর ভিডিও তৈরী হয়েছে। বাউল সাধক ফকির আরকুম শাহর লেখা গানের শিরোনম ‘সোনারও পিঞ্জিরা আমার। স্বপ্নসিঁড়ি অডিও ভিজ্যুয়াল এর তত্ত্বাবধানে সম্প্রতি কিশোরগঞ্জের একটি হাওরে গানটির চিত্রায়ন সম্পন্ন হয়েছে। চলছে সম্পাদনার কাজ। শিগগির বিভিন্ন টেলিভিশনে গানটি প্রচার হবে বলে জানিয়েছে নির্মাতা পরিবার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী জাকির জাফরান একজন সরকারি কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

সোনার পিঞ্জিরা আমার

আপডেট টাইম : ১২:৪৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫