ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

সরকারি টাকা ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৮:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ এপ্রিল ২০১৮
  • ৫১৪ বার

হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সরকারি অর্থের সকল তত্ত্বাবধায়কের প্রতি আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহবান জানিয়েছেন।

বাংলাদেশের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) মাসুদ আহমেদের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল আজ বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে সংস্থার ২০১৪-১৫ অর্থবছরের বিশেষ অডিট রিপোর্ট পেশকালে তিনি বলেন, ‘সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে স্ব্চ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য অডিট অত্যন্ত গুরুত্ব বিষয়।’

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, রাষ্ট্রপতি আবদুল হামিদ সিএজি ও সংশ্লিষ্ট অন্যদের প্রতি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বিধিবিধান মেনে সরকারি অর্থ ব্যয়ের নির্দেশনা দেন।

সিএজি ২০১৪-১৫ অর্থবছরের ২৪টি অডিট ও হিসাব রিপোর্ট সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং বলেন, পূর্ববর্তী বছরগুলোর তুলনায় এ সময় অডিট আপত্তি ও আর্থিক ক্ষতির পরিমাণ অনেক হ্রাস পেয়েছে।

কন্ট্রোলার জেনারেল অব একাউন্টস আবুল ফয়েজ মোঃ আবিদ, ডিসিএজি (ওএন্ডআর) জাকির হোসেন এবং রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।-বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

সরকারি টাকা ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি

আপডেট টাইম : ১০:৫৮:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ এপ্রিল ২০১৮