ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সরকার ২৬ টাকা কেজি দরে বোরো ধান কিনবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৯:৫২ অপরাহ্ন, রবিবার, ৮ এপ্রিল ২০১৮
  • ৬০৬ বার

হাওর বার্তা ডেস্কঃ এবার বোরো মৌসুমে সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি কেজি প্রতি ৩৮ টাকা করে চাল ও ২৬ টাকা কেজি দরে বোরো ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে। আতপ চাল ৩৭ টাকা কেজি দরে সংগ্রহ করা হলেও এবার অভ্যন্তরীণভাবে কোনো গম সংগ্রহ করা হবে না।

আজ রোববার সচিবালয়ে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভা শেষে ব্রিফিংয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম জানান, এবার মোট ৮ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ১ লাখ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করবে সরকার। এছাড়া দেড় লাখ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। সব মিলিয়ে ১০ লাখ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

তিনি বলেন, ‘আগামী ২ মে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়ে, শেষ হবে ৩১ আগস্ট।’

গত বছর কেজি প্রতি ৩৪ টাকা করে বোরো চাল ও ২৪ টাকা কেজি দরে বোরো ধান এবং ২৮ টাকা কেজি দরে গম কিনেছিল সরকার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সরকার ২৬ টাকা কেজি দরে বোরো ধান কিনবে

আপডেট টাইম : ০৪:৩৯:৫২ অপরাহ্ন, রবিবার, ৮ এপ্রিল ২০১৮