ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

খালেদা জিয়া আপাতদৃষ্টিতে সুস্থ আছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৬:১৫ অপরাহ্ন, শনিবার, ৭ এপ্রিল ২০১৮
  • ৪২২ বার

হাওর বার্তা ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক আবদুল্লাহ আল হারুন বলেছেন_ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আপাতদৃষ্টিতে ভালো আছেন, সুস্থ আছেন। তবে তার প্রকৃত অবস্থা জানা যাবে এক্স-রে রিপোর্টগুলো পাওয়ার পর।

আজ শনিবার (৭ এপ্রিল) বিকেলে সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এই হাসপাতালে কারাবন্দী খালেদা জিয়ার এক্স-রে করা হয়েছে।

আবদুল্লাহ আল হারুন সাংবাদিকদের বলেন, বিএনপির চেয়ারপারসন হেঁটে ৫১২ নম্বর কক্ষ থেকে এক্স-রে কক্ষে ঢুকেছেন। সেখান থেকে হেঁটে গাড়িতে উঠেছেন। তার জন্য হুইলচেয়াররের ব্যবস্থা ছিল। কিন্তু তিনি বলেছেন, হেঁটে যেতে পারবেন।

বিএসএমএমইউয়ের এই পরিচালক বলেন, বিএনপির চেয়ারপারসনের স্বাস্থ্যের প্রকৃত অবস্থা জানা যাবে তার হাড়ের বিভিন্ন অংশের যেসব এক্স-রে করা হয়েছে, সেগুলোর প্রতিবেদন পাওয়ার পর। সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে।

হাসপাতাল থেকে মেডিকেল প্রতিবেদন কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। কারা কর্তৃপক্ষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গঠন করা মেডিকেল বোর্ডকে দেবে। বোর্ডই পরবর্তী করণীয় নির্ধারণ করবে।

খালেদা জিয়ার অনুরোধে এক্স-রে কক্ষে তার পছন্দের চার চিকিৎসককে রাখা হয়। তারা হলেন_ডা. ওয়াহিদুর রহমান, ডা. মামুন, ডা. এফ এম সিদ্দিকী ও কারাগারে তার ব্যক্তিগত চিকিৎসক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

খালেদা জিয়া আপাতদৃষ্টিতে সুস্থ আছেন

আপডেট টাইম : ০৪:৫৬:১৫ অপরাহ্ন, শনিবার, ৭ এপ্রিল ২০১৮