ঢাকা ০২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অসুস্থতার কারণে খালেদাকে হাজির করা হয়নি, পরবর্তী শুনানি ২২ এপ্রিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ এপ্রিল ২০১৮
  • ৩৪৩ বার
হাওর বার্তা ডেস্কঃ দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত কারাবন্দী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থতার কারণে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলার যুক্তিতর্ক উপস্থাপনের শুনানিতে আজ বৃহস্পতিবারও (০৫ এপ্রিল) আদালতে হাজির করা হয়নি। আজ বৃহস্পতিবার রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আখতারুজ্জামানের আদালতে শুনানির দিন ধার্য ছিল।

দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল আদালতকে জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ। আরথ্রাইটিস রোগে তিনি আক্রান্ত। তার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। ডাক্তার তাকে ওষুধ দিলেও তিনি খাচ্ছেন না। অসুস্থতার কারণে খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়নি। আদালতে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া তার জামিন বাড়ানোর আবেদন করেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে পরবর্তী শুনানির জন্য ২২ এপ্রিল দিন ধার্য করেছেন।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসানকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান। এ মামলায় অন্য আসামি খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। রায়ের পর খালেদা জিয়াকে রাজধানীর নাজিমউদ্দিন রোডের কারাগারে নেওয়া হয়। বর্তমানে সেখানেই বন্দি রয়েছেন খালেদা জিয়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অসুস্থতার কারণে খালেদাকে হাজির করা হয়নি, পরবর্তী শুনানি ২২ এপ্রিল

আপডেট টাইম : ১২:৫৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ এপ্রিল ২০১৮