ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

টাঙ্গাইলে এবার বাদামের বাম্পার ফলন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮
  • ৩২৯ বার

হাওর বার্তা ডেস্কঃ টাঙ্গাইল জেলার যমুনা নদীর চরাঞ্চলে অন্যান্য বছরের তুলনায় এবার অধিক জমিতে বাদামের বাম্পার ফলন হয়েছে। এবার বাম্পার ফলনের পাশাপাশি বাজার দর ভাল পাওয়ায় নদী ভাঙন ও বন্যা কবলিত এসব চরাঞ্চলে অবহেলিত কৃষকদের মুখে ফুটে উঠেছে হাসির ঝিলিক। নদী ভাঙন ও বন্যা কবলিত এসব চরাঞ্চলের মধ্যে ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের চরভরুয়া, চরতারাই, বলরামপুর, কুঠিবয়ড়া, রামাইল, বাসিদকল, গাবসারা ইউনিয়নের রুলিপাড়া, গোবিন্দপুর, রামপুর, রায়ের বাসালিয়া এবং ডিগ্রী চর অঞ্চলে বাদাম কাটা মারাইয়ের উৎসব।

বেলে মাটিতে বাদাম চাষ অত্যন্ত উপযোগী হওয়ায় করালগ্রাসী যমুনার পানি কমে গিয়ে চর জেগে উঠতে শুরু করলেই চৈত্র-কার্তিক মাসেই চরাঞ্চলের কৃষকগণ তাদের বেলে মাটি জমিতে বাদামের বীজ বপন সহ চাষ শুরু করে। ২ থেকে আড়াই মাসের মধ্যেই কৃষক বাদাম তুলতে শুরু করে। সোনামুই গ্রামের চাষী আকবর আলী জানান, বাদাম আবাদে অন্যান্য ফসলের চেয়ে খরচ একদম কম। বাদাম সুস্বাদু ও মুখরোচক খাবার হওয়ায় এর চাহিদা সবসময় থাকে। বাজারেও দাম ভাল। তাই শুধু আমরাই না এবার আশপাশের অনেক গ্রামের মানুষই বাদাম চাষ করেছে।

জেলা কৃষি সম্প্রসারণ সূত্রে জানা গেছে, টাঙ্গাইলে চলতি মৌসুমে যমুনার চরে ২,১৩৬ হেক্টর জমিতে চিনাবাদাম চাষ হচ্ছে। বাদামের ভাল দাম পাওয়ায় কৃষকেরা দিন দিন বাদামের আবাদের দিকে ঝুঁকে পড়েছেন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফারহানুল কবির জানান, ভিটামিনযুক্ত হওয়ায় এ বাদামের বেশ চাহিদা। এ ফসল একদিকে খাদ্যের যোগান দিয়ে থাকে, অন্যদিকে ভোজ্য তেলের চাহিদাও পূরণ করে। বাদাম গাছের কচিপাতা কেটে কৃষকরা তাদের গবাদি পশুকে খাওয়ান, এটা গরুর স্বাস্থ্যের জন্য উপকারী। চলতি বছরেও বাদামের ফলন ভাল। বাদাম আবাদে সার, শ্রমিক খরচ কম হওয়ায় কৃষকেরা বাদামের আবাদের দিকে ঝুঁকে পড়েছে। গোপালপুর ও ভূঞাপুর উপজেলায় প্রায় ১ হাজার কৃষক লাভের মুখ দেখবেন। চলতি মৌসুমে বাদামের বাম্পার ফলন বিগত সালের লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

টাঙ্গাইলে এবার বাদামের বাম্পার ফলন

আপডেট টাইম : ১০:৫৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮