ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

৫ জেলার নামের ইংরেজি বানান পরিবর্তন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৯:২৬ অপরাহ্ন, সোমবার, ২ এপ্রিল ২০১৮
  • ৫২০ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের পাঁচ জেলার নামের ইংরেজি বানান পরিবর্তন করা হয়েছে। জেলাগুলো হলো- চট্টগ্রাম, কুমিল্লা, বগুড়া, বরিশাল ও যশোর।

আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভা শেষে বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, বাংলা নামের সঙ্গে সামঞ্জস্য আনতে দেশের পাঁচ জেলার নামের ইংরেজি বানান পরিবর্তন করা হয়েছে। এখন থেকে Chittagong এর পরিবর্তে Chattogram, Comilla এর পরিবর্তে Cumilla হবে। একইভাবে Barisal এর পরিবর্তে Barishal, Jessore এর পরিবর্তে Jashore ও Bogra এর পরিবর্তে Bogura হবে।

নতুন বিভাগ, জেলা, উপজেলা, থানাসহ প্রশাসনিক ইউনিট গঠন, এমনকি নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয় এই নিকার সভায়। নিকারের আহ্বায়ক হলেন প্রধানমন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

৫ জেলার নামের ইংরেজি বানান পরিবর্তন

আপডেট টাইম : ০৫:৩৯:২৬ অপরাহ্ন, সোমবার, ২ এপ্রিল ২০১৮